ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের একবার বিদেশি দক্ষ কর্মীদের মার্কিন মুলুকে চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির পথে হাঁটছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরবিহীন ফি কার্যকর করার নতুন প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করেছে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রক (ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)। সোমবার (২৪ অগস্ট) মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এইচ-১বি ভিসার জন্য ফি হিসেবে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ধার্য করা হবে। আগামিকাল মঙ্গলবার (২৫ অগস্ট) এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হবে। ৩০ দিনের একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু হবে এবং চলতি বছরের শেষ নাগাদ আইনটি চূড়ান্ত হতে পারে। এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি ভারতীয় দক্ষ কর্মীদের জন্য এক বড় ধাক্কা বলে মনে করছেন কূটনীতিবিদরা।

গত বছর দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পরেই বহুজাতিক সংস্থাগুলো যাতে বিদেশি দক্ষ শ্রমিক বা কর্মীদের নিয়োগ করতে না পারে তার জন্য বহুল আলোচিত এইচ-১বি ভিসার ফি বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতি বছর এইচ-১ বি এবং এফ-১ কর্মসূচির আওতায় প্রতি বছর ৬৫ হাজার সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা অনুমোদন দেওয়া হয়। ভিসার মেয়াদ সাধারণত তিন থেকে ছয় বছর। ট্রাম্পের অভিযোগ ছিল, অনেক মার্কিন প্রতিষ্ঠান এই ব্যবস্থার অপব্যবহার করে কম বেতনের বিদেশি কর্মী দিয়ে স্থানীয় আমেরিকানদের চাকরিচ্যুত করছে।

এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে গিয়ে আইনি লড়াইয়ের মুখে পড়তে হয় ট্রাম্প প্রশাসনকে। মার্কিন মুলুকের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্স, ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও নিয়োগ সংস্থার তরফে সিদ্ধান্তের সমালোচনা করা হয়। তাদের দাবি, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এভাবে বাড়তি রাজস্ব আদায়ের জন্য কোনও ফি বা কর আরোপ করতে পারে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, এটি কোনও প্রথাগত কর নয় এবং বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ওপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা সীমিত।গত জুন মাসে মার্কিন আদালত এইচ-১বি ভিসার বর্ধিত ফি-কে বেআইনি ঘোষণা করেন এবং বর্ধিত ফি আদায়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেন। বর্তমানে বোস্টনের একটি আপিল আদালতে সেই রায় পর্যালোচনাধীন রয়েছে।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২