আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক দশকে সবচেয়ে বড় মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনা, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি: মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনায় এক ২১ বছর বয়সী যুবককে গ্রেফতার করল আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই। ধৃত যুবক এয়ার ফোর্স ন্যাশনাল গার্ডে শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন। কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপে সরকারি তথ্য ফাঁস করার ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তরফে জানানো হয়েছে, ধৃত যুবকের নাম জ্যাক টেক্সেইরা (Jack Teixeira)। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। ম্যাসাচুসেটসের ডাইটনের বাসিন্দা ওই যুবক। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড (Attorney General Merrick Garland) বিষয়টি নিয়ে বলেন, ‘অনুমতি না নিয়ে সরিয়ে ফেলা, রেখে দেওয়া এবং প্রতিরক্ষা তথ্য প্রেরণের’ অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

তবে একজন অল্প বয়সী যুবক যেভাবে গোয়েন্দা তথ্য ফাঁস করে দিয়েছেন তা নিয়ে মার্কিন প্রশাসনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। একজন প্রতিরক্ষা বিভাগের একজন নিম্ন-স্তরের কর্মীর কাছে এই ধরনের সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্ত যুবক মার্কিন এয়ার ফোর্সে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কাজ করতেন। ২০১৯ সালে সালে এয়ার ন্যাশনাল গার্ডে যোগদান করেন ওই যুবক।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ