বিমান চলাচল নিয়ন্ত্রিত সিস্টেমে সাইবার হামলার সম্ভাবনা ওড়াল আমেরিকা

আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে প্রতিদিন ৪৫ হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ওঠানামা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রযুক্তিগত ত্রুটির কারণে গত কয়েক ঘন্টা ধরে আমেরিকায় বিমান পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। বুধবার সন্ধে পর্যন্ত প্রায় ২,৫০০ বিমান দাঁড়িয়ে বিভিন্ন বিমানবন্দরের রানওয়েতে। দেশের অসামরিক বিমান পরিবহণ চলাচলের নিয়ন্ত্রক সংস্থার নোটাম সিস্টেম বিগড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে। অনেকেরই সন্দেহ সাইবার হানাতেই বিপর্যস্ত হয়েছে বিমান পরিষেবা সংক্রান্ত প্রযুক্তি। তবে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে সাইবার হানার কথা অস্বীকার করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ‘সাইবার হানার প্রশ্ন নেই। এটা স্রেফ প্রযুক্তিগত ত্রুটি।’

এদিন ভোর থেকেই আচমকা অকেজো হয়ে পড়ে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশনের (এফএএ) ‘নোটাম’ সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমেই বিমান চালকদের বিভিন্ন সতর্কবার্তা পাঠানো হয় এবং অবতরণের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। কিন্তু চালকদের কোনও নির্দেশ পাঠানো সম্ভব না হওয়ায় বিমান পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে প্রতিদিন ৪৫ হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ওঠানামা করে। ২৯ লক্ষের বেশি যাত্রী বিমানে যাতায়াত করেন। বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় শোরগোল পড়ে যায়।

জল্পনা ছড়ায়, নোটাম সিস্টেমে সাইবার হানার মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যদিও এফএএ’র পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘নোটাম সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি কাটানোর চেষ্টা চলছে।’ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ২,৫০০ হাজারের বেশি বিমান উড়ানে বিলম্ব ঘটেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওই সংখ্যা বাড়বে বলেই এফএএ কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা