চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ, ৩ চিনা সংস্থার উপরে মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহের অভিযোগে ৩ চিনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে বেলারুশের একটি সংস্থার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যে তিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই তিন সংস্থাটি হল জিয়ান লঙদে টেকনোলজি ডেভেলপমেন্ট, তিয়াংজিন ক্রিয়েটিভ সোর্স ইন্টারন্যাশনাল ট্রেড, গ্রানপেট কর্পোরেশন লিমিটেড। পাশাপাশি বেলারুশের যে সংস্থাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটি হল মিনসাক হুইল ট্রাক্টর প্ল্যান্ট। গত শুক্রবার মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিন ও বেলারুশের এই সংস্থাগুলি পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহের সঙ্গে যুক্ত। বিশ্ব জুড়ে যাতে পরমাণু অস্ত্র তৈরি হওয়া বন্ধ হয়, সেবিষয়ে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন।

জানা যাচ্ছে, পাকিস্তানকে অনেকদিন ধরেই অস্ত্র ও প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করে আসছে চিন। চিনের জিয়ান লঙদে টেতনোলজি ডেভেলপমেন্ট কোম্পানির তরফে ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল। পাশাপাশি তিয়াংজিন ক্রিয়েটিভ সোর্স ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি থেকেও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল। আরেক চিনা সংস্থা গ্রেনপেক্ট কোম্পানির তরফেও রকেট মোটর পরীক্ষা করার সরঞ্জামও সরবরাহ করা হয়।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ