মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক ঘটনা। আমেরিকার ওহাওতে একটি মোটেলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। নিহতরা গুজরাতের খেড়া এলাকার বাসিন্দা বলে মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁরা ওই মোটেলেই দীর্ঘদিন ধরেই থাকতেন ও কাজ করতেন বলে জানা গিয়েছে। নিহতরা হলেন- হিতেশভাই সুথার, তাঁর স্ত্রী হিনাবেন এবং তাঁদের ২০ বছরের মেয়ে ইশানী। তাঁরা দুবছর আগে আমেরিকায় বসবাস শুরু করেছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: ‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহাও-র উস্টারে ইকোনো লজ মোটেলে। সেখানেই কাজ করতেন হিতেশভাই। স্থানীয় সময় (মার্কিন মুলুক) রাত প্রায় দেড়টার দিকে আগুনটি লেগেছিল ওই মোটেলে। সেই সময়ে ইকোনো মোটেলেই ছিলেন হিতেশভাই ও তাঁর পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন মোটেলের ছাদ থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বেরিয়ে আসছে। দ্রুত সেই আগুন গোটা মোটেলে ছড়িয়ে পড়ে। সেই সময়ে ওই মোটেলের একটি ঘরে ছিলেন হিতেশভাই ও তাঁর পরিবারের সদস্যরা। সাহায্যের জন্য মোটেলের হেল্প ডেস্কে যোগাযোগও করেন তাঁরা। তখন হিতেশভাইদের বলা হয় বাথরুমের জলের সংযোগ চালু রুখতে ও সেখানেই দরজা বন্ধ করে অপেক্ষা করতে। তাঁরা সেই অনুযায়ী বাথরুমে দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ বসে ছিলেন। কিন্তু দমকলের তরফে আগুন নেভাতে দেরি হওয়ায়, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই ভারতীয় পরিবারের। এমনটাই জানিয়েছে মার্কিন পুলিশ। ওই মোটেলে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকলের এক কর্মী

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ‘দূষিত’ করেছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?