পাকিস্তান: থানা থেকে অভিযুক্তকে বাইরে এনে পুড়িয়ে মারল জনতা

উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক হিংসাত্মক ঘটনার সাক্ষী পাক-পঞ্জাব। ইসলাম অবমাননায় অভিযুক্ত এক ব্যক্তিকে থানার বাইরে এনে তাঁকে বিবস্ত্র করে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে  পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আর্তনাদ যত চওড়া হয়েছে, ধর্মান্ধদের উল্লাস তত বেড়েছে। অনেকে আবার সেই ঘটনা  মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ের দেওয়ার পক্ষে যথেষ্ঠ।পাক-পঞ্জাব পুলিশের আইজি উসমান আনওয়ার জানিয়েছেন,  ওই ভিডিয়ো তাদের নজরে এসেছে। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

থানা থেকে অভিযুক্ত বাইরে এনে বিবস্ত্র করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে নানকানা সাহিবে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে কম করে ৬০ থেকে ৭০জন থানার দরজা খোলার চেষ্টা করছে। একজন সিঁড়ি বেয়ে উঠে দরজার ছিটকিনি খুলতে ব্যস্ত। দরজা খুলতেই বাইরে থাকা মানুষজন রে রে করে থানায় ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। ধর্ম অসম্মান করার অভিযোগে যাকে আটক করা হয়েছিল, তাঁকে টানতে টানতে বাইরে বের করে আনে। কয়েকজন তাঁর  জামা-কাপড়ু খুলে নেয়। গলায় দড়ির ফাঁস লাগিয়ে গাছে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পাকিস্তানে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। প্রশাসন কার্যত নির্বিকার। 

আরও পড়ুন পাকিস্তানে আকাল এবার ঘি, ভোজ্য তেলের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা