ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করবে না ওয়াগনার বাহিনী

গত শুক্রবার রাশিওয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ গোষণা করেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে আর লড়াই চালাবে না ওয়াগনার বাহিনী। মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের পরেই ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে ক্রেমলিনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওযা হয়েছে, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের সাহায্য করার প্রয়োজন নেই। ইউক্রেনকে শায়েস্তা করতে রাশিয়ার সেনারা যথেষ্ট। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করেতে অস্বীকার করায় ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কর্নেল জেনারেল আন্দ্রেই কার্তাপোলভ এ কথা জানিযেছেন।

গত শুক্রবার আচমকাই রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গত ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন সীমান্তে রাশিয়ার হয়ে লড়াই চালাচ্ছে ওয়াগনার বাহিনী। ইউক্রেন সীমান্ত ছেড়ে মস্কোর অভিমুখে রওনাও করেছিল প্রিগোজিনের নেতৃত্বাধীন বাহিনী। রোস্তভ অন ডন ও ভোরেনেজ শহরের দখলও নিয়েছিল। কিন্তু আচমকাই বিদ্রোহে ইতি টানার ঘোষণা করেন প্রিগোজিন।

রুশ সেনার হাতে ধরা পড়লে ধড়-মুণ্ডু আলাদা হবে এমন আশঙ্কায় তড়িঘড়ি রাশিয়া ছেড়ে বেলারুশে আশ্রয় নিয়েছেন ওয়াগনার বাহিনী প্রধান। গত সোমবারই এক অডিও বার্তা প্রকাশ করে প্রিগোজিন জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উ‍ৎখাত করার লক্ষ্যে বিদ্রোহ করা হযনি। রুশ সামরিক বাহিনীর বেশ কয়েকজন আধিকারিকের অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো লক্ষ্য ছিল। বিদ্রোহ করা ওয়াগনার বাহিনীর ওপরে আর বিশ্বাস করা উচিত হবে না বলে সিদ্ধান্ত নেন রাশিয়ার পদস্থ সেনা আধিকারিকরা।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী