ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলবে, ফের গর্জে উঠলেন পুতিন

ইউক্রেন যুদ্ধের দায় পশ্চিমী দেশগুলির কাঁধেই চাপিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানোর কোনও পরিকল্পনাই যে নেই মঙ্গলবার তা স্পষ্ট করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর‍্যতির প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যুদ্ধের দায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলির কাঁধে চাপিয়ে দিয়ে তিনি বলেন, ‘পশ্চিমী মাতব্বরররা রাশিয়ার উপরে এই সঙ্ঘাত চাপিয়ে দিয়েছেন। যুদ্ধে জড়ানো ছাড়া যেমন আমাদের কিছু করার ছিল না, তেমনই যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনও বিকল্প পথ খোলা নেই। তাই এই যুদ্ধ চলবে।’

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। সেই অভিযানের এক বছর পূর্ণ হতে চলেছে। আর ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে রুশ প্রেসিডেন্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কী বলেন তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। এদিন পুতিন ইউক্রেনে উদ্ভুত পরিস্থিতির জন্য পশ্চিমি দেশগুলিকে কাঠগড়ায় তুলে বলেন, ‘পশ্চিমী দেশগুলি গোটা বিশ্বেই অশান্তি আর যুদ্ধের বীজ বপণ করে চলেছে। ইউক্রেন-রাশিয়ার সঙ্ঘাতে যাতে গোটা বিশ্ব জড়িয়ে পড়ে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে ভাবছে, রাশিয়াকে হারাবে। কিন্তু তাদের এ ধারণা একেবারেই ভুল। রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। আমি গর্বিত, অধিকাংশ রুশ নাগরিক এই যুদ্ধকে সমর্থন করেছেন। তাই আমরা কোনও ভাবেই পশ্চিমী ষড়যন্ত্রের সামনে মাথা নত করব না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি ও তাঁর পশ্চিমী মিত্রদের নিশানা করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের সাধারণ মানুষ জেলেনস্কি ও পশ্চিমী শাসকদের হাতে পণবন্দি হয়ে পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে শাসন করছে।’

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর