আমেরিকার ওকলাহোমায় দুই কিশোরী-সহ সাত জনের দেহ উদ্ধার

একটি মাঠ থেকে নিখোঁজ দুই কিশোরী-সহ সাতজনের দেহ উদ্ধার করে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার ওকলাহোমা রাজ্যের হেনরিয়েটা শহরে দুই নিখোঁজ কিশোরীর সন্ধানে তল্লাশি চালানোর সময় সাত জনের দেহ উদ্ধার হল। একটি মাঠ থেকে নিখোঁজ দুই কিশোরী-সহ সাতজনের দেহ উদ্ধার করে তদন্তকারীরা। স্থানীয় সময় সোমবার বিকেলে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় পুলিশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, চলতি সপ্তাহে ১৪ বছর বয়সী আইভি ওয়েবস্টার ও ১৬ বছর বয়সী ব্রিটনি ব্রুয়ার-এর নামে নিখোঁজ বিজ্ঞপ্তি জারি করে ওকলাহোমা হাইওয়ে পেট্রোল। নিখোঁজ বিজ্ঞপ্তি জারি করা হয় জেসি এল. ম্যাকফ্যাডেনের (৩৯) নামেও। তিন জনের মধ্যে ম্যাকফ্যাডেন পুলিশের নথিতে তালিকাভুক্ত একজন যৌন অপরাধী। প্রাথমিকভকাবে পুলিশের অনুমান, নিহত দুই কিশোরী আইভি ও ব্রিটনি ম্যাকফাডেনের সঙ্গে ছিলেন শেষ সময়ে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে একে একে সাত জনের দেহ উদ্ধার হয়।

ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস (Okmulgee County Sheriff Eddy Rice) বলেন, সাতটি লাশ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মৃত সাত জনের মধ্যে নিখোঁজ ম্যাকফ্যাডেন ও দুই কিশোরী রয়েছেন বলে মনে করা হচ্ছে। এখন নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বিষয়টি আইভি ও ব্রিটনির পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করলেই অনেকটা নিশ্চিত হওয়া যাবে।

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর