মার্কিন তথ্য ফাঁসের নায়ক স্নোডেনকে রুশ নাগরিকত্ব, প্যাঁচে আমেরিকা

কড়া প্রতিক্রিয়া আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের নায়ক এডওয়ার্ড স্নোডেন পেলেন রুশ নাগরিকত্ব। রাশিয়ার এই কীর্তির কথা আমেরিকার কানে গিয়েছে। তারা রেগে আগুন। আমেরিকা দীর্ঘদিন ধরেই স্নোডেনের ধরার জন্য তক্কে তক্কে ছিল। ধরা পড়লে আদালত প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, এই আশঙ্কায় স্নোডেন আশ্রয় নিয়েছিল রাশিয়ায়। প্রেসিডেন্ট পুতিন স্নোডেনকে সে দেশে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে মনস্থির করেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, স্নোডেন ছাড়াও ভিনদেশে জন্ম আরও ৭১জনকে রুশ নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

স্নোডেন প্রসঙ্গে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, এই হুইসেল ব্লোয়ার রুশ নাগরিকত্ব পেয়েছেন বলে শুনেছেন।তবে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা জানা যায়নি।

জানা গিয়েছে, ২০২০ সালে রাশিয়া এডওয়ার্ড স্নোডেনকে সে দেশে পাকাপাকি বসবাসের অনুমতি দিয়েছিল। ফলে, তাঁর রুশ নাগরিকত্ব পাওয়ার পথ অনেকটাই প্রশস্ত হয়ে যায়। উল্লেখ করার মতো বিষয় হল, এই স্নোডেনকে নিয়ে প্রেসিডেন্ট পুতিনের একসময়ে দেওয়া বিবৃতি চমকপ্রদ। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার তথ্য ফাঁসের প্রতিক্রিয়া দিতে গিয়ে পুতিন বলেন, স্নোডেন ভুল কাজ করেছে। তবে তাকে কোনওভাবেই আমেরিকার বিশ্বাসঘাতক বলা যাবে না। যদিও রুশ নাগরিকত্ব পাওয়ায় স্নোডনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এই নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন – স্নোডেনকে পুতিন কি ইউক্রেনের বিরুদ্ধে লডা়ই করতে বাহিনীতে সামিল করবেন?  তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলকে কোনওভাবেই প্রেসিডেন্ট পুতিন বাহিনীতে সামিল করতে পারবেন না।  

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা