দূর যাত্রার বিমান সফরে মাস্ক বাধ্যতামূলক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান পাওয়া গিয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দূর যাত্রার বিমান সফরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপের কয়েকজন শীর্ষ আধিকারিক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে বলেন, করোনার নতুন একটি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি কয়েকটি দেশে করোনা সংক্রমণ অব্যাহত। তাই, যারা দূর যাত্রার বিমান সফরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা বাঞ্ছনীয়। বিশেষ করে সেই সব বিমানযাত্রীদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন যারা করোনা সংক্রমিত দেশ থেকে অন্যত্র যাবেন বা যাদের গন্তব্য করোনা সংক্রমিত দেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইওরোপ সংক্রান্ত বিভাগের সিনিয়র এমার্জেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড জানিয়েছেন, কয়েকটি দেশে করোনায় নতুন করে মানুষ আক্রান্ত হতে শুরু করেছেন। পাশাপাশি সন্ধান পাওয়া গিয়েছে করোনার নতুন একটি প্রজাতির। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করছে বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীর করোনা পরীক্ষা করা বাঞ্ছনীয়। রিপোর্ট নেগেটিভ হলে যেন যাত্রীদের বিমান সফরের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করার সুপারিশ করা হচ্ছে।

গত সপ্তাহে ইইউ-য়ের Integrated Political Crisis Response group বিবৃতি জারি করে জানায়, চিন থেকে যারা অন্যত্র যাবেন এবং যারা অন্য দেশ থেকে চিনে যাবেন, তাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক। সমান্তরালভাবে চলবে ব়্যান্ডম পরীক্ষা। উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার করোনার আরও একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। আমেরিকা, লন্ডন-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা