Hijab: পুলিশ লকআপে তরুণীর মৃত্যু, অন্ত্যেষ্টিতে হিজাব খুলে গণপ্রতিবাদ মহিলাদের

বিক্ষোভ থামাতে পুলিশের লাঠি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব না পরার অপরাধে তরুণী মাশা আমিনির গ্রেফতার ও পরে পুলিশ লকআপে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ তপ্ত হচ্ছে ইরান। তরুণীর অন্ত্যেষ্টিতে সামিল হন শতাধিক মহিলা। তারা প্রত্যেকে হিজাব খুলে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। ফাটাতে হয়েছে টিয়ারগ্যাসের শেল। তাতেও প্রতিবাদীদের দমিয়ে রাখা যায়নি। তারা সমবেত ভাবে ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। রাস্তায় নেমে প্রতিবাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেকে এই মৃত্যুর নিন্দা করেছেন। তাদের সকলের দাবি, সময় সঙ্গে সঙ্গে নিজেদের বদলে ফেলতে হয়। আধুনিক সমাজে এই ধরনের রক্ষণশীলতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানে বসবাসকারী মহিলাদের হিজাব না পরার অনুরোধ জানিয়ে আসছিল। সেই আবেদনে ব্যাপক সাড়া মেলে। অন্যদিকে, পুলিশ নীতিশিক্ষার পাঠ দিতে শুরু করে। রাস্তায় কোনও মহিলাকে হিজাব ছাড়া দেখলেই তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মোটা টাকা জরিমানা করে। পুলিশের এই জুলুমবাজিতে ক্ষোভের আগুন ক্রমশ চওড়া হতে শুরু করে। আর মাশা আমিনির লক আপে মৃত্যুর ঘটনায় সরকার রীতিমতো বিপাকে। যদিও পুলিশ যাবতীয় অত্যাচারের অভিযোগ অস্বীকার করেছে।

এই মৃত্যুর উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মানবাধিকার সংগঠনের দাবি, নামেই তদন্ত। দোষী পুলিশকর্মীদের একজনও শাস্তি পাবে না। ফলে, পরিস্থিতি আগামীদিনে কোন দিকে যায়, সে দিকে তাকিয়ে আন্তর্জাতিকমহল।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা