পাত্র নিজে গৃহকার্যে নিপুন, তাই বিয়ে করতে চাইলেন চাকুরিরতা মহিলাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: “স্বামী কী করেন?”

“তিনি একজন হোমমেকার।”

একথা শুনলে আমাদের অবাক হতে হয়। কারণ সচরাচর তো এমন হয় না। আজও অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরাই সুগৃহিনীর রূপে পর্যবেসিত হন। তবে দিনিকাল পাল্টিয়েছে। অসংখ্য মহিলা প্রাথমিকভাবে উপার্জনক্ষম হয়ে উঠছেন এবং পুরুষরা গৃহস্থালির দায়িত্ব নিচ্ছেন।

সম্প্রতি, রো বার্নহ্যাম নামে একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী শেয়ার করেছেন যে তিনি গৃহস্থালির কাজ জানেন এবং একজন সু‘গৃহিণী’ হয়ে উঠতে পারেন। এই ব্যক্তি নিজেকে “অবিবাহিত আজ্ঞাবহ পুরুষ” হিসাবে বর্ণনা করেছেন এবং কর্মক্ষম ​​মহিলাদের মধ্য থেকে উপযুক্ত পাত্রী দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট মারফত রো বার্নহ্যাম লিখেছেন যে তিনি গৃহিণীর ভূমিকা গ্রহণের সময় পরিবারের প্রধান হতে ইচ্ছুক একজন কনে খুঁজছেন। রো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর হাতে কোনও চাকরি নেই। যুবকের কথায়, “আমি এমন একজন কর্মজীবী ​​মহিলাকে বিবাহ করতে চাই যিনি স্বামীর মতো পরিবার পরিচালনা করতে পারবেন। আমি বিয়ের পরে সম্পূর্ণ গৃহিণীর ভূমিকা নিতে প্রস্তুত, আমি তাঁর বাবা মায়ের কাছে গিয়েও সব কাজ করে আসব। রো-এর আরও সংযোজন, “আগ্রহীরা আমাকে ডিএম করুন!” অর্থাৎ কনেদের ব্যক্তিগত চ্যাটে মেসেজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রো-এর পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সাথে সাথে সোমবার সন্ধ্যা পর্যন্ত, ১৪০ জন বিয়ের প্রস্তাব এনেছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন, “তুমি কি ঠিক করে গোল রুটি বানাতে পারো?”, আবার অন্যজন লিখেছিলেন, “তুমি কি কুমারী?”। সাধারণত মেয়েদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় পাত্র পক্ষর কাছ থেকে। তাই বোঝাই যায়, বিদ্রূপাত্মক ভঙ্গিতেই এই প্রশ্নগুলি করা হয়েছে।

 

কিছু নেটিজেন “CFBR” লিখেছেন। কেউ বা বলিউড ছবি “কি অ্যান্ড কা” এর কথা মনে করিয়ে দিয়েছিলেন। এই সিনেমায় করিনা কপূরের চরিত্রটি ছিল উপার্জনকারী এবং অর্জুন কপূর গৃহস্থালীর কাজ পরিচালনা করেছিলেন। রো-এর পোস্টটি কি সত্যি সত্যিই বিবাহের প্রস্তাব ছিল নাকি ভাইরাল হওয়ার জন্য একটি হাস্যকর প্রচেষ্টা ছিল তা এখনও স্পষ্ট নয়।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা