চিনের আকাশে ১০ বার গুপ্তচর বেলুন পাঠিয়েছিল আমেরিকা, অভিযোগ বেজিংয়ের

গুপ্তচর বেলুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চিনের সঙ্ঘাত ক্রমশই বাড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুপ্তচর বেলুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চিনের সঙ্ঘাত ক্রমশই বাড়ছে। শুরু হয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনের আধিকারিকদের অভিযোগ, শুধু আমেরিকার আকাশেই নয়, অন্যান্য দেশের আকাশেও নজরদারির জন্য গুপ্তচর বেলুন পাঠিয়েছিল বেজিং। সেই অভিযোগ খারিজ করে দিয়ে আজ সোমবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র পাল্টা অভিযোগ করেছেন, গত বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত নজরদারির জন্য চিনের আকাশসীমায় ১০ বারের বেশি গুপ্তচর বেলুন পাঠিয়েছে আমেরিকা। বেজিংয়ের এমন বিস্ফোরক দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা।

চলতি মাসের শুরুতেই মার্কিন আকাশে উড়তে দেখা যায় বিশালাকার আকৃতির চিনা বেলুনকে। পেন্টাগনের আধিকারিকরা অভিযোগ করেন, মার্কিন সামরিক ঘাঁটির উপরে নজরদারির জন্য ওই গুপ্তচর বেলুন পাঠিয়েছে চিন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে চিনের বিদেশ মন্ত্রক জানায়, গুপ্তচর বৃত্তি নয়, আবহাওয়ার পূর্বাভাসের জন্যই ওই বেলুনটি ব্যবহার করা হয়েছে। বাতাসের খামখেয়ালিপনার কারণে পথ ভুল করে বেলুনটি মার্কিন আকাশসীমায় ঢুকে গিয়েছে। ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছিল শি চিনফিং সরকার। যদিও সেই দুঃখপ্রকাশে লাভ হয়নি। চিনের গুপ্তচর বেলুনটি গুলি করে ভূপতিত করে মার্কিন সরকার। পাশাপাশি অভিযোগ তোলে, একাধিক দেশের আকাশে গুপ্তচর বেলুন পাঠিয়েছে চিন। ওই অভিযোগ নিয়ে শোরগোল পড়ে যায়।

এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রও বিভিন্ন দেশের আকাশে গুপ্তচর বেলুন পাঠানোর মতো জঘন্য কাজে জড়িত। গত বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত চিনের আকাশে ১০টি মার্কিন গুপ্তচর বেলুন উড়তে দেখা গিয়েছে। কোনও বেলুন ওড়ানোর জন্য চিনা কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা