পুজোয় নিজের ত্বককে ঝকঝকে করে তুলতে আস্থা রাখুন ঘরোয়া পদ্ধতির উপর

তার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। আজকে সেটাই আলোচনা করব। পুজোর আগে ত্বককে উজ্বল করতে তুলতে মাথায় রাখুন এই বিষয়গুলি-

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা, পুজো সামনেই। সারাবছর নিজের দিকে নজর না দিলেও পুজোর আগে সবার ধুম পড়ে যায় নিজেকে সাজিয়ে তোলার। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। আজকে সেটাই আলোচনা করব। পুজোর আগে ত্বককে উজ্বল করতে তুলতে মাথায় রাখুন এই বিষয়গুলি-

(১) সবার আগেই ট্যান দূর করুন। দৈনন্দিন জীবনে বাইরে বেরোনো মানেই রোদ আর ট্যান। বর্তমানে এই সান ট্যান একটা বড় সমস্যা হয়ে। এই ট্যানের ফলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। আর এই ট্যান দূর করতে পার্লারের আশ্রয় না নিয়ে কিছু ঘরোয়া উপায় বেছে নিন। এক বাটি কাঁচা দুধের মধ্যে ৬টা আমন্ড এবং কয়েকটা খেজুর ভিজিয়ে সারা রাত রেখেদিন। সকালে এই সব এক সঙ্গে মিক্সিতে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গায় লাগিয়ে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে।

(২) যত দিন যাচ্ছে পরিবেশ ততই দূষিত হচ্ছে। রাস্তায় বেরোলেই ধুলোতে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। ঘরোয়া উপায়ে ত্বককে ঝকঝকে করে তুলুন। ব্যবহার করুন কাঁচা দুধ। তিন চামচ মুগ ডাল মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে মুখ থেকে ঘষে তুলে নিন। এই প্রক্রিয়া স্ক্রাবারেরও কাজ করে আবার ত্বকের মরা কোষকে সরিয়ে ত্বককে উজ্বলও করে।

(৩) পুজোর আগে ঝকঝকে ত্বক পেতে অনেকেই ব্লিচ করে থাকেন। তবে এবার ঘরে বসেই ব্লিচ করুন। চটজলদি একটি প্যাক বানিয়ে নিন। যা বানাতে লাগবে মধু ১ চামচ, লেবু ১ চামচ, ১চামচ গুঁড়ো দুধ ও এক চামচ আমন্ড অয়েল। এই সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে কিছুটা শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর