কাছেপিঠেই আছে স্বর্গ! মাত্র দু’দিনের ঘুরে আসার জন্য সেরা ৩ ডেস্টিনেশন একনজরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার শহুরে দৌড়ঝাঁপ, ক্যালেন্ডারভরা মিটিং আর একঘেয়ে অফিস! এই ক্লান্ত মন একটু নিঃশ্বাস নিতে চায়। তখনই ডাক দেয় প্রকৃতি। প্ল্যানিংয়ের ঝামেলা ছাড়াই দু’দিনে ঘুরে আসার মতো নিরিবিলি, সবুজ আর নীলের তিন ঠিকানা জেনে নিন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন-শান্তি আপনার অপেক্ষায়।

গুড়গুড়িপাল
পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল মানেই শাল-সেগুনে মোড়া অরণ্য, নীরবতার সুর আর কাঁসাই নদীর ধীর বয়ে চলা। শালের সঙ্গে সঙ্গেই চোখে পড়বে সেগুন ও আকাশমণি। কাছেই একটি ইকো পার্ক-তবে আসল আকর্ষণ প্রকৃতির কোলে নিঃসঙ্গতা। নিঝুম দুপুরে গাছেদের ছায়া, নদীর ধারে বসে সূর্যাস্ত, আর পাখির আনাগোনা-সব মিলিয়ে মন ভরে যায়। ক্যামেরা হাতে থাকলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে।

কীভাবে যাবেন?
হাওড়া-মেদিনীপুর ট্রেন, তারপর গাড়ি। কলকাতা থেকে গাড়িতেও যাওয়া যায়।

কোথায় থাকবেন?
জঙ্গলের মাঝে নেচার ক্যাম্পের তাঁবু, না হলে মেদিনীপুর শহর।

কানাইচট্টা
দিঘার কোলাহল ছেড়ে নিরালা সমুদ্র চাইলে কানাইচট্টা। কাঁথির কাছে এই সৈকত এখনও ভিড়হীন। গাছপালায় ঘেরা ক্যাম্পে তাঁবুতে থাকা-সাধারণ কিন্তু আরামদায়ক। ট্রলারের যাতায়াত, পড়ন্ত বিকেলে সমুদ্রের রং বদল, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট। মাছ-কাঁকড়া-চিংড়ির স্বাদে দিন শেষ করুন। চাইলে দরিয়াপুর বাতিঘর বা পেটুয়াঘাট-হিজলি শরিফও ঘুরে আসতে পারেন।

কীভাবে যাবেন?
কাঁথি স্টেশন থেকে অটো/টোটো। সড়কপথেও সহজ।

কোথায় থাকবেন?
সৈকতের ধারে ক্যাম্প বা কাছের রিসর্ট।

বড়দি পাহাড়
পাহাড় নয়, সবুজে মোড়া টিলা। চারপাশে শাল-মহুয়ার বন, পাশে কংসাবতী। অরণ্যপথে হাঁটলে পাখির ডাক আর বুনো লতার ছোঁয়া প্রকৃতির সঙ্গে নিবিড় আলাপ। চূড়ায় উঠলে নদীর দৃশ্য মন ভোলায়। শীতে রোদে ঘোরা সবচেয়ে আরামদায়ক। কাছেই মুকুটমণিপুর, চাইলে সেখানেও রাত্রিবাস।

কীভাবে যাবেন?
হাওড়া-বাঁকুড়া ট্রেন, তারপর গাড়ি।

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য