দরজার পিছনে এই জিনিসগুলি ঝুলছে? সর্বস্বান্ত হওয়ার আগে সাবধান হোন

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজের অজান্তেই আপনি নিজের বিপদ ডেকে আনছে। দরজার পেছনে এই জিনিস রাখলেই বাড়বে অর্থকষ্ট। রোগব্যাধিতে ভুগবেন আজীবন। ছোট্ট ভুলে জীবনে সমস্যা চলতেই থাকবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের জিনিস রাখার নির্দিষ্ট দিক রয়েছে। বাড়ির প্রতিটি কোণে আলাদা আলাদা শক্তি রয়েছে। ঘরের দরজাও বিশেষ ভূমিকা পালন করে।

ঘরের দরজা শুধু আপনার যাতাযাতের পথ নয়। সুখ ও সমৃদ্ধি আসার পথও বটে। অনেকেই বাইরে থেকে এসে অজান্তেই দরজার পিছনে জিনিসপত্র ঝুলিয়ে রাখে। বাস্তুমেনে ৫টি জিনিস ঝুলিয়ে রাখা যাবে না। তাহলেই অনেক সমস্যার সমাধান হবে।

অনেকে জায়গার অভাবে দরজার পিছনে জামাকাপড় ঝুলিয়ে রাখেন। এতে জায়গা কম লাগে বলে মনে করেন তাঁরা। কাপড়ের অতিরিক্ত চাপ ঘরে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করে। পরিবারের সদস্যদের মধ্যে বিরক্তি, অস্থিরতা এবং মনে ভারাক্রান্ত অনুভূতি দেখা দেয়। আর্থিক সমস্যাও দেখা দেয়। 

মনে থাকার জন্য বা সহজে খুঁজে পাওয়ার কারণে অনেকে ওষুধ প্যাকেটে ভরে দরজার পিছনে ঝুলিয়ে রাখেন। এটা করা উচিৎ নয়। ওষুধ অসুস্থতা এবং যন্ত্রণার প্রতীক। বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন, দরজার পিছনে ওষুধ রাখলে বাড়িতে অসুস্থতা বৃদ্ধি পায়। অপ্রয়োজনীয় চিকিৎসা খরচও হয়।

অনেকে দরজার পিছনে পুরোনো ক্যালেন্ডার ঝুলিয়ে রাখেন। এটি জীবনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অতীতের মধ্যেই আটকে রাখতে চাইবে। জীবনে নতুন সুযোগে বাধা দেবে। তাই পুরোনো ক্যালেন্ডার সবসময় সরিয়ে দেওয়া উচিৎ।

দরজার পিছনে জুতো রাখা নেতিবাচক বলে মনে করা হয়। জুতোর সঙ্গে রাহুর যোগ রয়েছে। তাই জুতো দরজার পিছনে রাখলে ঘরে অশান্তি বাড়ে। দারিদ্রতা বৃদ্ধি পায়।
অনেকে স্নান করে এসে ভেজা তোয়ালে দরজায় ঝুলিয়ে রাখে। এটা করা উচিৎ নয়। ভেজা জামাকাপড় অশুভ শক্তিকে আকর্ষণ করে। এরজেরে ঘরে ঝামেলা হতে পারে। 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন