প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রিয় মানুষের জীবনের বিশেষ দিন মানেই উপহার নিয়ে আলাদা উত্তেজনা। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা কোনও সাফল্যের মুহূর্ত প্রতিটি উপলক্ষেই আমরা চাই, উপহারটি যেন হয় একটু আলাদা, একটু অভিনব। এমন কিছু দিতে ইচ্ছে করে, যা অন্য কারও উপহারের সঙ্গে মিলবে না। সেই ভাবনা থেকেই অনেক সময় দামি বা আকর্ষণীয় জিনিস বেছে নেন অনেকে। বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এমন কিছু সামগ্রী রয়েছে, যা প্রিয়জনকে উপহার দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভুল বোঝাবুঝি, দূরত্ব কিংবা অশান্তির প্রতীক হিসেবেও কয়েকটি জিনিসকে দেখা হয়। অবশ্যই এসব ধারণার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হলে উপহার বাছার আগে এই বিষয়গুলি জেনে রাখা মন্দ নয়।  জেনে কোন কোন উপহার এড়িয়ে চলবেন?

১. ঘড়ি

বাস্তু মতে ঘড়ি সময়, পরিবর্তন এবং জীবনের গতির প্রতীক। তাই বিশেষ করে প্রিয়জনকে ঘড়ি উপহার দিলে সম্পর্কের গতিপথে পরিবর্তন বা দূরত্ব তৈরি হতে পারে এমন বিশ্বাস রয়েছে। বিশেষত দেওয়াল ঘড়ি উপহার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

২. ধারালো জিনিস

ছুরি, কাঁচি বা অন্য কোনও ধারালো জিনিসকে বাস্তু মতে ক্ষত, বিরোধ ও বিচ্ছেদের প্রতীক হিসেবে ধরা হয়। তাই কাছের মানুষকে কাটলারি সেট বা এ ধরনের সামগ্রী উপহার দিলে সম্পর্কে মনোমালিন্য তৈরি হতে পারে বলে মনে করা হয়।

৩. রুমাল

রুমালকে দুঃখ, চোখের জল এবং মন খারাপের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করা হয়। সেই কারণে প্রিয়জনকে রুমাল উপহার না দেওয়াই ভাল বলে বাস্তু বিশ্বাসে উল্লেখ করা হয়েছে। এমনকি গ্রুমিং কিটের সঙ্গেও রুমাল দেওয়ার আগে বিষয়টি ভেবে দেখতে বলা হয়।

৪. খালি ওয়ালেট

ওয়ালেট উপহার দিতে চাইলে সেটি কখনও খালি অবস্থায় দেওয়া উচিত নয়। বাস্তু মতে, খালি মানিব্যাগ আর্থিক শূন্যতার প্রতীক। তাই ওয়ালেটের ভিতরে কয়েকটি কয়েন বা একটি নোট রেখে উপহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়, যা আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়।

৫. জুতো

বাস্তু বিশ্বাস অনুযায়ী জুতো বাইরে যাওয়া, দূরত্ব এবং বিচ্ছেদের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত। তাই বিশেষ করে সঙ্গী, বাবা-মা বা অত্যন্ত কাছের মানুষকে জুতো উপহার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা