ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঘরকে সবুজে ভরিয়ে তুলতে গাছ লাগান অনেকেই। বারান্দা থেকে ড্রয়িংরুম, জানলার ধারে কিংবা বাড়ির উঠোন, সর্বত্রই দেখা যায় নানা ধরনের গাছপালা। কিন্তু বাস্তুশাস্ত্রের কিছু প্রচলিত বিশ্বাস বলছে, সব গাছ নাকি বাড়ির জন্য শুভ নয়। বিশেষ করে কয়েকটি গাছকে বাড়ির ভিতরে রাখলে নেতিবাচক প্রভাব, পারিবারিক অশান্তি কিংবা আর্থিক সমস্যার সঙ্গে তার যোগ রয়েছে বলে মনে করা হয়। কোন কোন গাছ রাখলে সংসারে নেতিবাচক প্রভাব পড়বে জেনে নিন- 

ক্যাকটাস ও কাঁটাযুক্ত গাছ

ক্যাকটাস কিংবা অন্যান্য কাঁটাযুক্ত গাছ দেখতে আকর্ষণীয় হলেও বাস্তু মতে এগুলি বাড়ির ভিতরে রাখা শুভ নয় বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ধরনের গাছ বাড়িতে টানাপোড়েন ও মতবিরোধের পরিবেশ তৈরি করতে পারে। তাই ঘরের বদলে এগুলি বাইরে রাখার পরামর্শ দেওয়া হয়।

 অশ্বত্থ গাছ

 অশ্বত্থ গাছের ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। তবে বাস্তু-ধারণায় বাড়ির ভিতরে অশ্বত্থ  গাছ রাখা এড়িয়ে চলতে বলা হয়। বিশ্বাস করা হয়, এর ফলে আর্থিক সমস্যার সূত্রপাত হতে পারে। বাড়ির দেওয়াল বা কোনও কোণে নিজে থেকে  অশ্বত্থ  গাছ জন্মালে সেটিকেও অবহেলা না করার পরামর্শ দেওয়া হয়েছে। বাস্তব দিক থেকেও দেওয়ালের মধ্যে গাছের শিকড় ঢুকে কাঠামোর ক্ষতি করতে পারে।

শুকিয়ে যাওয়া গাছ

বাড়িতে গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, নিয়মিত পরিচর্যাও জরুরি। বাস্তু মতে শুকনো, মরা বা সম্পূর্ণ বিবর্ণ গাছ শুভ নয়। এগুলিকে নেতিবাচকতা ও স্থবিরতার প্রতীক হিসেবে দেখা হয়। তাই কোনও গাছ পুরোপুরি শুকিয়ে গেলে এবং বাঁচার সম্ভাবনা না থাকলে সেটি বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভাল। 

মেহেন্দি গাছ

মেহেন্দি গাছের পাতা ও গন্ধ অনেকেরই পছন্দ। তবে বাস্তু সংক্রান্ত কিছু বিশ্বাসে বাড়ির ভিতরে মেহেন্দি গাছ রাখাকে এড়িয়ে চলতে বলা হয়। প্রচলিত ধারণায় এটিকে নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করা হয়।  বাড়ির ভিতরের বদলে খোলা জায়গায় এই গাছ রাখার কথা ভাবতে পারেন। 

বনসাই

ছোট আকারের জন্য ঘর সাজাতে বনসাই বেশ জনপ্রিয়। টেবিল, বারান্দা কিংবা লিভিংরুম সহজেই জায়গা করে নেয় এই গাছ। কিন্তু বাস্তু মতে বনসাইকে অনেক সময়  কাজ আটকে যাওয়া বা সীমিত বৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। তাই বাড়িতে বনসাই রাখলে জীবনের অগ্রগতিতে বাধা আসতে পারে বলে মনে করা হয়। 

 

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট