বুদ্ধ পূর্ণিমায় গরিব-দুঃখীদের খাবার-পোশাক দান করা কেন উপকারী?

বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। যেটি বৌদ্ধদের একটি পবিত্র উৎসব। ভগবান গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতি উৎসর্গীকৃত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। যেটি হিন্দু ও বৌদ্ধদের একটি পবিত্র উৎসব। ভগবান গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতি উৎসর্গীকৃত। এই বছর বুদ্ধ পূর্ণিমা আজ তথা ১ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে। এই উৎসবের সময়ে, মানুষ পুজো, ধ্যান এবং দানের মাধ্যমে পুণ্য অর্জন করে। তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিজ্ঞা করে।

পঞ্জিকা অনুসারে, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  রাত ৯:১৩ মিনিটে পূর্ণিমা শুরু হয়েছে। শেষ হবে, আজ শুক্রবার (১ মে) রাত ১০:৫২ মিনিটে। বুদ্ধ পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্ত এবং সূর্যোদয়ের পরের সময়টি পুজো, ধ্যান এবং দানের জন্য বিশেষভাবে শুভ। বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি বার্তাও। এই দিনটি মনুষ্য জীবনে শান্তি, অহিংসা এবং সরলতা বয়ে আনে। ভগবান বুদ্ধের শিক্ষা আজও মানুষকে প্রভাবিত করছে।

বুদ্ধ পূর্ণিমা কীভাবে উদযাপন করবেন?

এই দিনে, লোকেরা সকালে স্নান করে ভগবান বুদ্ধের পুজো করেন। ধ্যান ও প্রার্থনার জন্য মন্দিরে যান। অনেক জায়গায় স্তোত্র, ধর্মোপদেশ এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে, বুদ্ধ পূর্ণিমায় দান-ধ্যানের উপর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে শস্য (চাল, গম), রান্না করা খাবার এবং ফল দান করা শুভ, যা গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। তাই এদিন আপনি গ্রীষ্মকালকে মাথায় রেখে পথচারীদের জল, শরবত, ঠান্ডা পানীয় জল পরিবেশন করতে পারেন। এছাড়াও, অভাবীদের হালকা সুতির পোশাক দান করাও ভাল। এছাড়া গরম থেকে স্বস্তি দিতে এই দিনে অনেকে ছাতা, চপ্পল বা পাখা দান করেন। এই দিনে গুড়, চিনি, ক্ষীর বা মিষ্টি জাতীয় খাবার দান করলে জীবনে সুখ, শান্তি ও মাধুর্য আসে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২