আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুদ্ধ পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না, চরম বিপদ ঘনিয়ে আসবে

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (১ মে) শ্রমিক দিবস। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমাও বটে। হিন্দুধর্মে প্রতিটি পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে, বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। এই দিনটিকে ভগবান গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে উদযাপন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়। তাই উৎসবটি হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র। তাই জ্যোতিষীরা এই দিনে কিছু নির্দিষ্ট ভুল এড়িয়ে চলার পরামর্শ দেন। সেগুলো কী কী, জেনে নিন…

তুলসি না ছোঁয়া: ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসীকে দেবী লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয়। তাই, বুদ্ধ পূর্ণিমার দিনে , বিশেষ করে সন্ধ্যায়, তুলসী পাতা ছেঁড়া বা গাছটি স্পর্শ করা অশুভ। এমনটা করলে বাড়ির ইতিবাচক শক্তি নষ্ট হতে পারে।

চুল খোলা না রাখা: পূর্ণিমার পুজোর সময় মহিলাদের চুল বেঁধে রাখা উচিত। খোলা চুল অশুদ্ধ ও অস্থিরতার প্রতীক।

মাংস এবং অ্যালকোহল সেবন না করা: বুদ্ধ পূর্ণিমা করুণা, অহিংসা এবং পুণ্যময় জীবনের প্রতীক। এই দিনে মাংস বা মদ্যপান করলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই, এই দিনে কেবল পুণ্যময় খাবারই গ্রহণ করুন।

কোনও জীবকে কষ্ট না দেওয়া: ভগবান বুদ্ধ অহিংসাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে মনে করেন। তাই, এই দিনে ছোট বা বড় কোনও জীবের ক্ষতি করা অশুভ। এর ফলে আপনার পুণ্য হ্রাস পেতে পারে।

পুরনো বা নোংরা পোশাক না পরা: বুদ্ধ পূর্ণিমা হল পবিত্রতা ও পরিচ্ছন্নতার উৎসব। এই দিনে নোংরা, ছেঁড়া বা ব্যবহৃত পোশাক পরা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এদিনে পরিষ্কার ও হালকা রঙের পোশাক পরা শুভ।

এই জিনিসগুলি কেনা এড়িয়ে চলুন: শনি গ্রহ এবং কাঠিন্যের সঙ্গে সম্পর্কিত বলে এই দিনে লোহার জিনিসপত্র কেন উচিত নয়। চামড়া মৃত পশু থেকে তৈরি হয় এবং তাই এটিকে তামসিক বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার মতো পবিত্র দিনে চামড়ার কোনও জিনিস কিনবেন না। হিংসা ও তিক্ততার প্রতীক, কোনও ধারালো বস্তু কিনবেন না। কালো রঙ নেতিবাচক শক্তি এবং শনির সঙ্গে সম্পর্কিত, তাই এদিন কালো রঙের কিছু কিনবেন না। ভয়, সহিংসতা বা বিষাদ চিত্রিত করে এমন নেতিবাচক ছবি বা মূর্তি বাড়ির পরিবেশকে প্রভাবিত করতে পারে, এদিনে এমন কিছুও কিনবেন না।

Published by:

Share Link:

More Releted News:

বুদ্ধ পূর্ণিমায় গরিব-দুঃখীদের খাবার-পোশাক দান করা কেন উপকারী?

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ