নাক থেকে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

তবে নাক দিয়ে রক্ত পড়া সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসাবে দেখা দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানব দেহের একটি বিশেষ ইন্দ্রিয় হলো নাক। আর এই নাকেই হতে পারে নানা সমস্যা। প্রথমত নাক দিয়ে রক্ত পড়া, না ঘাবড়ানোর কিছু নেই, নাক দিয়ে রক্ত পড়া কোনো রোগ নয়, বরং বিভিন্ন রোগের লক্ষণ। নাক, কান, গলা ছাড়াও শরীরের অন্য অনেক রোগের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। তবে নাক দিয়ে রক্ত পড়া সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসাবে দেখা দেয়। সাধারণত ৬০ শতাংশ মানুষ, নাক দিয়ে রক্ত পড়ার সমস্যার সম্মুখীন হন।

কারণ

অধিকাংশ ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার কারণ হতে পারে, আঘাতজনিত, অপারেশনজনিত, নাকের সর্দি, সাইনোসাইটিস, নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন, নাকের ভেতর টিউমার, নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা, নাকের মাঝখানের পর্দায় ছিদ্র ইত্যাদি। যদিও এর সমাধান রয়েছে।

সাধারণ কারণ

ওষুধ (এসপিরিস/ওয়ারফেরিন জাতীয়),
উচ্চরক্তচাপ, রক্তনালির কিছু জন্মগত ত্রুটি, মাসিকের সময় এবং গর্ভাবস্থা, জন্ডিস বা লিভারের প্রদাহ, লিভার সিরোসিস, রক্তের রোগ।

প্রতিরোধ

অতিরিক্ত নাক খুঁটবেন না। এতে হুট করে নাক থেকে রক্ত পড়া শুরু হয়। ঊর্ধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ সর্দি/কাশি হলে বা নাকের হাড় বাঁকা থাকলে দ্রুত চিকিৎসা করান। বাচ্চাদের খেয়াল রাখুন। ঘন ঘন নাকে দুর্গন্ধযুক্ত সর্দি হলে আগে থেকে সতর্ক হন। বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত রক্তচাপ মাপান, নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ওষুধ খান। অনিয়ন্ত্রিত রক্তচাপ নাক দিয়ে রক্ত আসার অন্যতম কারণ। তাই ব্লাড প্রেশার চেক করে নিন। যাঁদের নাকের ভেতরটা শুকিয়ে ময়লা জমে, তারা খোঁচাখুঁচি না করে দিনে তিন-চার বার নরসল ড্রপ চার/পাঁচ ফোঁটা দিয়ে অথবা ভ্যাসেলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন।

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের