ঠান্ডা গরমে শ্বাসকষ্টে ভুগছেন! জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি : তীব্র গরমে হাঁসফাঁস গোটা দেশ। এসময় শ্বাসকষ্টের মত অসুখ আরও তীব্র আকার ধারণ করে। বিশেষ করে হাঁপানি রোগীদের জন্য সতর্কতা জারি করেছে চিকিৎসকেরা।শরীরের আর্দ্রতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসপ্রশ্বাস এর দ্রুত হতে শুরু করে। এমতাবস্থায় তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা-

গরমে যে সব অসুখের ঝুঁকি বাড়ে, হাঁপানি তার মধ্যে অন্যতম। শীতেও এই শ্বাসকষ্টের সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু গরমেও অ্যাজ়মার রোগীদের সাবধানে থাকা জরুরি। চিকিৎসকেরা বলছেন, বছরের যে কোনও সময়ে বাড়তে পারে হাঁপানির সমস্যা। তাই সতর্ক থাকুন।

খোলামেলা জায়গা :  শ্বাসকষ্টে ভোগা রোগীদের খোলামেলা জায়গায় থাকা উচিত। কিংবা ঘরে থাকলে দরজা জানালা বন্ধ না করে খোলা রাখতে হবে। এতে হাওয়া চলাচল করতে পারে। রুমের মধ্যে অক্সিজেনের অভাব দেখা যায় না।

দূষণ :  গ্রীষ্মে দূষণের পরিমাণ তুলনায় বেড়ে যায়। বাতাসে ধুলোকণা ভেসে বেড়ায়। শ্বাসকষ্টের রোগীদের জন্য এই ধরনের আবহাওয়া বেশ কষ্টকর। এর ফলে হয় ফুসফুসে সংক্রমণ। সেখান থেকেই এটি তীব্র আকার ধারণ করতে পারে। সতর্ক থাকুন। বাইরে বেরনোর সময় রুমাল,মাস্ক ব্যবহার করুন।

ইনহেলার : নিজের কাছে সবসময় ইনহেলার রাখতে হবে। বিশেষ করে বাইরে বেরোলে। হাঁপানির টান উঠলে ইনহেলার যাতে সহজে পাওয়া যায়, সেদিকটাও মাথায় রাখতে হবে।তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। এই বিষয়ে সতর্ক থাকুন।

সকলকে জানানো :  অনেকে কিছু বলে না, কিন্তু বিপদের সময়ে  এই বিষয়ে বন্ধু, পরিবার এবং সহকর্মীদেরও জানিয়ে রাখা উচিত, যাতে প্রয়োজনে তাঁরা সাহায্য করতে পারে।

হাইড্রেট থাকা :  এইসময় জরুরী হল হাইড্রেট থাকা। গরমকালে বেশি করে জল খেতে হবে। পর্যাপ্ত জল না খেলে সমস্যা হতে পারে।

এছাড়াও চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া যায় শ্বাসকষ্টের সমস্যায় কী ধরনের ব্যায়াম করা যায়। এক্ষেত্রে মেডিটেশনও খুব কাজে আসে। এতে ফুসফুসের বায়ুথলির মধ্যে বাতাস প্রবেশ করতে পারে। দেহে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে।

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে