সকালে চায়ের সঙ্গে পাউরুটি, বিস্কুট খেয়ে শরীরের কতটা ক্ষতি করছেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয়দের কাছে চা শুধু পানীয় নয়, বরং এক আবেগের নাম। সুখ-দুঃখ-ক্লান্তি-মাথাব্যথা- আনন্দ সবকিছুকেই আমরা চা খেয়ে উদযাপন করতে পছন্দ করি। যে কোনও সময় যে কোনও পরিস্থিতিতে মানুষ চায়ের চুমুক দিতে পারে।

অনেকে আবার শুধু চা খান না। চায়ের সঙ্গে বিস্কুট, সিঙ্গারা, পকোড়া জাতীয় মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। আবার অনেকে সকালের চায়ের সঙ্গে বিস্কুট, ব্রেডের ওপর নির্ভর করেন। যদি আপনিও এমনটা করে থাকেন তাহলে এখন থেকেই আপনার উচিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া। না হলে বুঝতে হবে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে একটুও বিচলিত নন।

চায়ের সঙ্গে রাস্ক, বিস্কুট, সিঙ্গারা, পকোড়া খাওয়া সাধারণত অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। কারণ এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, চিনি এবং ফ্যাট থাকে। ভারতের মতো পশ্চিমা দেশ গুলিতেও সাধারণত মিষ্টি এবং ময়দা দিয়ে তৈরি ব্রেকফাস্ট আইটেম রাখা হয়।

নিউইয়র্কের একজন সার্টিফাইড পুষ্টিবিদ রবিন ডিসিকো সম্প্রতি বলেছেন, বেকড খাবার দীর্ঘসময়ের জন্য খাওয়া ভাল বিষয় নয়। বাদাম এবং শস্যদানা দিয়ে তৈরি এমন কিছু খাবার বেছে নিন যাতে প্রোটিন বেশি থাকে এবং চিনি কম থাকে। চিনি স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। শরীরে ফাইবার সরবরাহ হয় এইরকম খাবার খাওয়া উচিত।

তবে হ্যাঁ, সিঙ্গারা বা পকোরার মতো ডিপ ফ্রাই খাবার সপ্তাহে এক থেকে দু’বার অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। সেই সঙ্গে দিনে এক থেকে দু’টুকরো বিস্কুট বা রাস্ক খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, সেগুলি যেন শস্যজাতীয় খাবার দিয়ে তৈরি হয়। আপনি চাইলে চায়ের সঙ্গে মাখানাও খেতে পারেন। ভেজে বা নুন লেবু লঙ্কা দিয়ে মেখে মুখরোচক করে খেতে পারেন। এছাড়া ধোকলা, কর্ন চার্টও কিন্তু বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিকল্প, তাই এগুলোও মাথায় রাখুন।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’