ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের ব্যস্ততায় হঠাৎ চোখের পাতা কেঁপে ওঠে অনেকের। কখনও কয়েক সেকেন্ড, আবার কখনও একটানা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই অস্বস্তিকর সমস্যা। অনেকেই চোখের পাতা কাঁপাকে শুভ-অশুভ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখেন। কেউ আবার বিষয়টিকে নিছক সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, চোখের পাতার এই অনিয়ন্ত্রিত কাঁপুনি শরীরের ক্লান্তি, মানসিক চাপ কিংবা অনিয়মিত জীবনযাপনের ইঙ্গিত হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যার নাম ‘মিয়োকেমিয়া’। অধিকাংশ ক্ষেত্রে এটি গুরুতর না হলেও বারবার এমন হলে সতর্ক হওয়া প্রয়োজন। 

কেন কাঁপে চোখের পাতা? 

চোখের পাতা কাঁপার পিছনে লুকিয়ে থাকতে পারে আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস। বিশেষ করে দীর্ঘক্ষণ মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখলে চোখের উপর চাপ তৈরি হয়। ক্রমশ চোখ শুকিয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে। এর প্রভাবেই অনেক সময় চোখের পেশিতে অনিয়ন্ত্রিত কাঁপুনি দেখা দিতে পারে।

এ ছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাব এই সমস্যার অন্যতম কারণ। রাত জেগে কাজ করা, অনিয়মিত ঘুমের অভ্যাস কিংবা অতিরিক্ত মানসিক চাপও চোখের পাতার পেশিতে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দিনে বারবার চা-কফি পান করার ফলে শরীরে ক্যাফেইনের মাত্রা বেড়ে গেলেও এমন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

চোখের পাতা কাঁপা বন্ধ করতে কী করবেন?

চোখের এই অস্বস্তি থেকে মুক্তি পেতে প্রথমেই জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। একটানা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে নির্দিষ্ট সময় অন্তর চোখকে বিশ্রাম দিতে হবে। পাশাপাশি প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

চোখে ক্লান্তি বা অস্বস্তি অনুভব করলে বন্ধ চোখের পাতায় পরিষ্কার, হালকা গরম জলে ভেজানো সুতি কাপড় দিয়ে সেঁক দেওয়া যেতে পারে। তবে চোখে কোনও কিছু ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত চা-কফি পান এবং মানসিক চাপ কমানোর দিকেও নজর দেওয়া জরুরি। 

কোন লক্ষণ দেখলে চিকিৎসকের কাছে যাবেন?

সাধারণত চোখের পাতা কাঁপা নিজে থেকেই কমে যায়। কিন্তু কিছু লক্ষণ একেবারেই অবহেলা করা উচিত নয়। যদি চোখের পাতা কাঁপতে কাঁপতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, চোখের পেশিতে তীব্র টান অনুভূত হয় কিংবা চোখ লাল হয়ে যায় বা অতিরিক্ত জল পড়তে থাকে, তাহলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ১২০০-১২০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর