চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হানিমুনে গিয়ে ভুলেও করবেন না এই কাজগুলি

নিজস্ব প্রতিনিধিঃ লাভ ম্যারজই হোক কিংবা অ্যারেঞ্জ, বিয়ের পর হানিমুন দাম্পত্য জীবনে নানারকম প্রভাব ফেলে। দাম্পত্যের ভিতকে আর মজবুত করার, সঙ্গীকে সবার অগোচরে নিজের করে পাওয়ার মাধ্যমেই একে অপরকে আর ভালোভাবে বোঝা যায়, চেনা যায়। আর তাই বিয়ের পর এই টাইমকে ‘গোল্ডেন পিরিয়ড’ বলা যেতে পারে। কিন্তু এমন কিছু কাজ বা ভুল রয়েছে যা হানিমুনে গিয়ে ঘটালে আপনার দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। তাই হানিমুনে গিয়ে এই কাজগুলি ভুলেও করবেন না। 

প্রথমেই হানিমুনের জন্য এমম্ন গন্তব্য বাছুন যেখানে পর্যটকের বিশাল ভিড় হয় না। মনে রাখবেন আপনারা কিন্তু একে অপরের সঙ্গে বিশেষ সময় কাটাতে যাচ্ছেন তাই স্থান নির্বাচন করুন বুঝেশুনে। শুধু তাই নয় আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থান কীরকম তাও যাচাই করে নেবেন। যাতে বেড়াতে গিয়ে অসুবিধা হওয়ার কারণে যাতে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য না তৈরি হয়।

বেড়াতে যাওয়ার তো বটেই বিশেষত হানিমুনের জন্য নির্বাচন করুন এমন জায়গা যেখানে নেটওয়ার্ক থাকবে না। কারণ নেটওয়ার্ক থাকলেই আমাদের মুদ্রাদোষের মত চেপে ধরে মোবাইল আর সোশ্যাল মিডিয়া তাই এই সময়টা সঙ্গীর সঙ্গে কাটান। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। 

পছন্দের অমিল থাকতেই পারে কিন্তু তা জোর করে আপনার সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। মনে রাখবেন এতে কিন্তু প্রভাব পড়ে দাম্পত্যজীবনে তাই দুজনেই দুজনের পছন্দ অপছন্দকে মূল্য দিন। তাতে পারস্পরিক সম্পর্কে সহাবস্থান থাকবে।  

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ