প্রতিদিন এই পদ্ধতিতে চিকেন খেলে শরীরে কোনও প্রভাব পড়বে না

প্রতিদিনের খাদ্য তালিকায় মুরগির মাংস রাখতেই পারে। কীভাবে বা কী পদ্ধতিতে তা খাবেন দেখে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডায়েট শরীর চর্চা করে নিজেকে সুস্থ রাখতে এখন অনেকেই চান। এক কথায় বলতে গেলে স্বাস্থ্য সচেতন এখন প্রায় প্রত্যেকেই। আর সেখান থেকেই খাওয়া-দাওয়া আর ডায়েট নিয়ে একটা বড় প্রশ্ন চলে আসে। অনেকেই ভাবেন সঠিক কী খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। অনেকে আবার ভাবেন বেশি খেলে অথবা মাছ-মাংস ডায়েটে বেশি থাকলে ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো রেডমিট খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকলেও মাছ বা চিকেনে তার সম্ভাবনা অনেক অংশে কম। চিকেনে থাকে প্রোটিন। তাই শরীরের গঠন ঠিক রাখা বা সুষম খাদ্যের পুষ্টি জোগান দিতে চিকেনের জুড়ি মেলা ভার। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মুরগির মাংস রাখতেই পারে। কীভাবে বা কী পদ্ধতিতে তা খাবেন দেখে নিন।

চিকেন স্যান্ডউইচ- চিকেন স্যান্ডউইচ স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করে। প্রত্যেকদিনের খাদ্য তালিকায় তা অনায়াসেই আপনি রাখতে পারেন। তবে খুব বেশি মশলা বা বাজার চলতি সস অতিরিক্ত পরিমাণে তাতে দিয়ে খাওয়া যাবে না। তাতে খেতে বিপরীত হতে পারে। আপনি যদি নিজের ওজন বাড়াতে চান এবং তার জন্য ডায়েটে কী রাখবেন তাতে সন্ধিহান হন তাহলে চিকেন স্যান্ডউইচ আপনার জন্য উপযুক্ত। 

বয়েল বা সেদ্ধ চিকেন- যেহেতু চিকেনে অতিরিক্ত পরিমাণে চর্বি থাকে না তাই শরীরে মেদ বাড়ার সম্ভাবনাও সেভাবে থাকে না। বরং সুগঠিত পেশি তৈরিতে তা বিশেষ ভূমিকা নেয়। তাই চাইলে সহজ পদ্ধতিতে কম সময়ে প্রেসার কুকারে চিকেন দিয়ে তাতে প্রয়োজনমতো নুন গোলমরিচ ও বিভিন্ন সবজি দিয়ে সিদ্ধ করে নিন। এতে স্বাদ ও স্বাস্থ্য দুইই বজায় থাকবে।  যেহেতু সবজি থাকবে চিকেন স্যুপে তাই হজমের সমস্যা হবে না।

বেকড চিকেন- গতানুগতিক পদ্ধতিতে না খেতে চাইলে বেকড চিকেন বা চিকেন টিক্কাও বানিয়ে নিতে পারেন। প্রয়োজনীয় মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন টিক্কা। 

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের