দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইসক্রিম কি শরীর ঠান্ডা রাখে না গরম ? জেনে নিন কি বলছেন চিকিৎসকেরা

Courtesy google

নিজস্ব প্রতিনিধি : পরিস্থিতি এমন যে একটু বেলা বাড়লেই কেউ আর ঘরের বাইরে পা দিতে চাইছেন না। রাস্তাঘাটে একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। এই সময় আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন কেউ আছে কি ? এই গরমে তাপপ্রবাহ থেকে বাঁচতে অনেকে বারবার ঝোঁকেন আইসক্রিমের দিকে।অনেকে ভাবেন আইসক্রিম খেলে পেট ঠান্ডা থাকবে।গরম কম লাগবে। কিন্তু আপনি কি জানেন আইসক্রিম খেল গরম বাড়ে না কমে।আসুন জেনে নিন এই গরমে আইসক্রিম খেলে কি হয়।

বিশেষজ্ঞরা বারবার নিয়মিত আইসক্রিম খেতে বারণ করছেন। নিয়মিত আইসক্রিম খেলে শরীরে নানান সমস্যা দেখা যায় বলে সতর্ক করছেন তাঁরা। তাই যতই গরম পড়ুক না কেন, নিয়মিত আইসক্রিম খাওয়া যাবে না। এতে সমস্যার শেষ থাকবে না। এমনকী বহু ঘাতক অসুখ চুপিচুপি শরীরে বাসা বাঁধতে পারে।

১) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ইউনিভার্সিটি অব ক্যানসাসের ডায়েটিশিয়ান টাটা মার্শেলো জানান, আইসক্রিম খেলে গরম তাৎক্ষণিক ঠান্ডা লাগার অনুভূতি দিলেও আদতে আমাদের শরীর গরম করে।’

অনেকে জানতে চান কিভাবে – প্রশ্নের উত্তরে টাটা জানান, আইসক্রিমে থাকা পূর্ণ ননির দুধ, ফ্যাট, শর্করা হজম করা পাকস্থলীর জন্য সহজ কাজ নয়। যত ধরনের খাদ্য উপাদান আছে, এর ভেতর ফ্যাট বা চর্বিজাতীয় খাবার ভাঙা শরীরের জন্য সবচেয়ে বেশি কষ্টসাধ্য। তাই ফ্যাট ভাঙতেই সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয়।

২) আইসক্রিমের ভালো গুণ প্রায় নেই বললেই চলে। এতে কি রয়েছে জানেন ? এতে রয়েছে অনেকটা পরিমাণে ফ্যাট, মিষ্টি, এবং কিছু অ্যাডিটিভস। এই সকল উপাদানগুলি শারীরিক সমস্যা তৈরি করতে পারে।

৩) চিকিৎসকেরা বলছেন যারা ডায়াবিটিস, কোলেস্টেরল, হার্টের সমস্যায় ভুগছেন,  তাঁরা সর্বদা আইসক্রিম থেকে যতটা সম্ভব দূরে থাকুন।

৪) তবে নিয়মিত আইসক্রিম খেলে ওজন কন্ট্রোলে রাখা একবারেই সম্ভব হয় না। বরং তরতরিয়ে ওজন বাড়ে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ