আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই চারজনের বাড়িতে ভুলেও খাবার গ্রহণ করবেন না, তাহলেই সর্বনাশ….

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মের অন্যতম প্রধান গ্রন্থ Garuda Puarna, যেখানে শুধু পরকাল নিয়েই আলোচনা করা হয়নি, বরং এটি মনুষ্যজীবনের সঠিক পথ ও নৈতিকতার দিকনির্দেশও করেছে। কিন্তু আপনি কি জানেন যে, আপনি কার সঙ্গে খাচ্ছেন বা কার বাড়িতে খাবার গ্রহণ করবেন, তা আপনার ভাগ্য এবং মনের শান্তির উপর সরাসরি প্রভাব ফেলে? এই পুরাণে স্পষ্টভাবে এটাই বলা হয়েছে যে, নির্দিষ্ট কিছু মানুষের বাড়িতে খাবার গ্রহণ করলে, আপনার জীবনে সর্বনাশ হবে। সেই চারজন ব্যক্তি কারা?

১. মহাজন: আজকাল ঋণ লেনদেন খুবই সাধারণ, কিন্তু এই পুরাণ অনুসারে, যে ব্যক্তি অন্যের দুর্দশার সুযোগ নিয়ে অতিরিক্ত সুদ আদায় করে, তাঁর বাড়িতে কখনই খাবার গ্রহণ করা উচিত নয়। যার ফলে আপনার ঘর থেকে দারিদ্র্য কখনই যাবেনা।

২. অপরাধী বা অন্যায় কাজে লিপ্ত ব্যক্তি: যদি কেউ চুরি, প্রতারণা বা অন্য কোনও অনৈতিক কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে, তবে তাঁর পরিবারে কখনও খাবার খাওয়া উচিত নয়। তাঁদের বাড়িতে শস্যদানা গ্রহণ করলে আপনার সৎকর্ম নষ্ট হবে। অন্যায় উপায়ে অর্জিত সম্পদকে পাপ বলা হয়। এই ধরনের মানুষের বাড়িতে খাবার গ্রহণ ব্যক্তির বুদ্ধিকে কলুষিত করে।

৩. গুরুতর অসুস্থ ব্যক্তি: শুনতে অদ্ভুত লাগলেও, পুরাণে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত কোনও ব্যক্তির বাড়িতে খাবার গ্রহণ নিষিদ্ধ। এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় কারণই রয়েছে। একজন অসুস্থ ব্যক্তির বাড়ির পরিবেশ ব্যাকটেরিয়া ও নেতিবাচক তায় ভরে থাকে। তাই সেখানে খাবার গ্রহণ করলে আপনি সেই ব্যক্তির রোগের শিকার হতে পারেন।আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

৪. খারাপ চরিত্র বা নিষ্ঠুর স্বভাবের মানুষ: খারাপ চরিত্রের মানুষের বাড়িতে খাওয়া মানসিক অশান্তিকে আমন্ত্রণ জানানোর সমান। যিনি খাবার তৈরি করেন, তার চিন্তাভাবনা খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে। যদি তাঁর মনে নেতিবাচক চিন্তা থাকে, তবে সেই খাবার আপনার স্বাস্থ্য ও সৌভাগ্যের জন্যে ক্ষতিকর।

Published by:

Share Link:

More Releted News:

বারবার বাড়ির চাবি হারিয়ে ফেলছেন? তাহলে আপনার জীবনে বিপদ আসছে…

ঘনঘন হাত-পা ঝিনঝিন করছে? শরীরে কোন ভিটামিন কম, জানুন কি খাবেন….

গরমে অফিস লুক নিয়ে দুশ্চিন্তা? স্মার্ট ও প্রফেশনাল লুক পেতে মানুন এই সহজ টিপসগুলি

একসময় ছিল শ্মশানভূমি, এখন ভিড়ে ঠাসা পর্যটনকেন্দ্র! গুজরাটের এই বিচে কী এমন রহস্য লুকিয়ে?

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ