চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অকালে টাক পড়ছে? কারণটা কি শুধু দূষণ, বংশগত সমস্যা, নাকি অন্য কোন রহস্য!

নিজস্ব প্রতিনিধিঃ ঘুম থেকে উঠেই বালিশ বা বিছানায় পড়ে থাকা চুল দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। দামি শ্যাম্পু, সিরাম বা বিভিন্ন ট্রিটমেন্ট ব্যবহার করেও যখন চুল পড়া কমে না, তখন প্রশ্ন ওঠে- আসল সমস্যা কোথায়? বিশেষজ্ঞদের মতে, চুল পড়ার কারণ সব সময় মাথার ত্বকে নয়, অনেক সময় তার সূত্র লুকিয়ে থাকে শরীরের ভিতরে, বিশেষ করে পেটের স্বাস্থ্যে।

সম্প্রতি  এক সমীক্ষায় দেখা গিয়েছে, হজমের সমস্যা থাকলে চুল পড়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে। ১.৬ লক্ষেরও বেশি ভারতীয় পুরুষের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে এই তথ্য সামনে এসেছে। সমীক্ষাটি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১০টি রাজ্যের তথ্যের উপর ভিত্তি করে করা হয়। সমীক্ষা ও বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি-

•হজমের সমস্যার প্রভাব: যাঁদের কোষ্ঠকাঠিন্য বা হজমের গোলমাল বেশি, তাদের মধ্যে চুল পড়ার সমস্যাও তুলনামূলক বেশি দেখা যায়।

•পুষ্টি শোষণে বাধা: শরীরে আয়রন, জিঙ্ক ও ভিটামিন-বি চুলের স্বাস্থ্যের জন্য জরুরি। কিন্তু হজমের সমস্যা থাকলে শরীর ঠিকমতো এই পুষ্টি শোষণ করতে পারে না।

•প্রদাহের প্রভাব: দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে শরীরে হালকা প্রদাহ তৈরি হয়, যা চুলের ফলিকলকে দুর্বল করে দিতে পারে।

জীবনযাপনের ভূমিকা: অনিয়মিত খাবার, ফাস্ট ফুড, কম জল পান এবং অতিরিক্ত মানসিক চাপ- এগুলো হজমের সমস্যাকে বাড়িয়ে তোলে।

•জীবনযাপনের ভূমিকা: অনিয়মিত খাবার, ফাস্ট ফুড, কম জল পান এবং অতিরিক্ত মানসিক চাপ- এগুলো হজমের সমস্যাকে বাড়িয়ে তোলে।

শহুরে জীবনের প্রভাব: সমীক্ষায় দেখা গিয়েছে, বড় শহরগুলিতে এই সমস্যা তুলনামূলক বেশি।

বিশেষজ্ঞদের পরামর্শ, চুল পড়াকে শুধুমাত্র বাহ্যিক সমস্যা হিসেবে না দেখে শরীরের ভেতরের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। সুষম খাদ্য, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত জীবনযাপন অনেক ক্ষেত্রেই চুল পড়া কমাতে সাহায্য করতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ