জন্ম তারিখের মাধ্যমে লুকানো শত্রুদের চিনে নিন, জানুন মোকাবিলার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে শত্রুর অভাব থাকে না। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবনে শত্রু এখন থাকে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ বলে দিতে পারবে কে, কীভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার থেকে সমাধান পাওয়াও সম্ভব। কীভাবে মোকাবিলা করতে হবে, সমস্যার সমাধান করতে হবে তাও বলা হয়ে থাকে।

যে কোনও মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ১। এদের অধিপতি সূর্য। এই জাতকদের আত্মবিশ্বাসী আচরণ শত্রুদের আকর্ষণ করতে পারে। কোনও ধরনের সংঘাত এড়িয়ে চলতে হবে। সমস্যার সমাধানের জন্য সূর্যকে জল দেওয়া ভাল। মাসের ২,১১,২০,২৯ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ২। এটি চন্দ্র দ্বারা শাসিত। এটি মন ও মায়ের গ্রহ বলে মনে করা হয়। এই সংখ্যার জাতকরা একটু নরম প্রকৃতির হয়। সেই কারণে শত্রুরা আক্রমণ করে। সামনে মিষ্টি কথা বলে পিছনে সাপের মতো আচরণ করে। এই ক্ষেত্রে নিজের ওপরে ভরসা করুন। ধ্যান করুন।

মাসের ৩, ১২, ২১, ৩০ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ৩। এটি বৃহস্পতি দ্বারা শাসিত। এই জাতকদের আধ্যাত্মিকতার কারণে গোপন শত্রু থাকতে পারে। কাউকে ভালর জন্য কিছু বলছেন, সেটা আপনার শত্রুরা পছন্দ করে না। বিষ্ণুর পুজো করা ভাল। মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ৪। এই সংখ্যাকে শত্রুরা সবসময় আকর্ষণ করে। ইতিবাচক কোনও বিষয়ে নেতিবাচক ভাবনা শুরু হয়। অনেকে বন্ধু হওয়ার ভান করে ক্ষতি করে। মন্ত্রোচ্চারণ এবং ধ্যানের মাধ্যমে ভগবান শিবের পুজো করুন।

মাসের ৫, ১৪, ২৩ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ৫। এই জাতকদের চেহারা, বুদ্ধিমত্তার জন্য শত্রু থাকতে পারে। তারা আপনার কাছে থেকে ক্ষতি সাধন করতে চায়। আপনার সুনাম নষ্টও করতে চায়। এই ধরনের মানুষের থেকে দূরে থাকা খুব প্রয়োজন। গণেশ পুজো করলে লাভ হয়।

মাসের ৬, ১৫, ২৪ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ৬। যার অধিপতি গ্রহ শুক্র। এদের প্রশংসা করা লোকরাই ক্ষতি করে। ছদ্মবেশে এদের শত্রু থাকে। কেউ সবসময় আপনার প্রশংসা করতে পারে না, তাই তারা আপনার শত্রু হয়ে ওঠে। দেবী সরস্বতীর পুজো করা অত্যন্ত প্রয়োজন। 

৭, ১৬, ২৫ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ৭। এই জাতকদের আত্মকেন্দ্রিকতার ব্যবহারের জন্য শত্রুদের আকর্ষণ করে। সকলের সঙ্গে ভাল আচরণ করা দরকার। প্রতিদিন কাল ভৈরবের পুজো করলে সমাধান হবে। ৮,১৭,২৬ তারিখ কেউ জন্মগ্রহণ করলে তাঁদের সংখ্যা হয় ৮। এটি শনিদেব দ্বারা শাসিত। এই জাতকদের পরিচিত শত্রুরা নীরবে নজর রাখতে পারে। দায়িত্বশীল, সৎ এবং মানুষকে সাহায্য করতে ভালবাসেন। মা কালীকে পুজো করা খুব ভাল। 

যে কোনও মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে জাতকদের সংখ্যা ৯। এরা সাহসী এবং নির্ভীক হন। লোকেরা প্রায়শই আপনাকে অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু পারে না তাই আপনার ক্ষতি করতে চায়। হনুমানজির পুজো করলে সমস্যা থেকে মুক্তি পাবেন।

 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান