ভ্রু ঘন করার সেরা ৫টি উপায়, পার্লার না গিয়ে বাড়িতেই পান মনের মতো লুক

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভ্রুর উপর। মুখের গঠনকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে ঘন ও স্বাভাবিক ভ্রুর গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। এক সময় পাতলা ভ্রুই ছিল ফ্যশনের শীর্ষে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ট্রেন্ড বদলেছে। এখন স্বাভাবিক, ঘন, ও সুন্দরভাবে সাজানো ভ্রুই সৌন্দর্যয়ের নতুন সংজ্ঞা তৈরি করেছে। তাই অনেকেই জানতে চান, কীভাবে ভ্রুকে প্রাকৃতিকভাবে ঘন করা যায়। তবে সবার ক্ষেত্রেই জিনগত কারণে ভ্রু ঘন হয় না। আবার অনেক সময় অতিরিক্ত ভ্রু তোলা, বয়সের প্রভাব বা হরমোনের পরিবর্তনের কারণেও ভ্রুর লোম পাতলা হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভ্রুর যত্নে সবচেয়ে জরুরি বিষয় হল নিয়মিত যত্নে সবচেয়ে জরুরি বিষয় হল নিয়মিত যত্ন ও ধৈর্য।

রূপ বিশেষজ্ঞদের মতে, “ভ্রুর লোমও মাথার চুলের মতোই একটি স্বাভাবিক বৃদ্ধির চক্রের মধ্যে দিয়ে যায়। তাই একদিন বা দু’দিনে ফল আশা করা ঠিক নয়। নিয়মিত যত্ন নিলে এবং লোমের গোড়া সুস্থ থাকলে ধীরে ধীরে ভ্রু ঘন হওয়া সম্ভব।” 

সেরাম ব্যবহার করলে মিলতে পারে ভালো ফল
ভ্রু দ্রুত ঘন করতে চাইলে বিশেষ ধরনের সেরাম ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর আগে পরিষ্কার ও শুকনো ভ্রুতে সেরাম লাগালে ধীরে ধীরে ভ্রুর ঘনত্ব বাড়তে পারে। এই ধরনের সেরামে সাধারণত ভিটামিন, মিনারেল ও উদ্ভিজ্জ নির্যাস থাকে, যা ভ্রুর লোমের গোড়াকে পুষ্টি জোগায়। নিয়মিত ব্যবহারে কয়েক সপ্তাহের মধ্যেই ভ্রু আগের তুলনায় আরও পূর্ণ ও ঘন দেখাতে পারে।

ভ্রুতে হালকা মালিশের উপকারিতা

ঘরে বসেই সহজ একটি উপায় হল ভ্রুতে হালকা মালিশ করা। আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে ভ্রুর উপর চাপ দিয়ে ম্যাসাজ করলে সেখানে রক্ত সঞ্চালন বাড়ে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র আধা মিনিট এই অভ্যাস বজায় রাখলে ভ্রুর লোমের বৃদ্ধি অনেকটাই সক্রিয় হতে পারে।

অ্যালোভেরা ব্যবহারেও উপকার

প্রাকৃতিক উপায়ে ভ্রুর যত্ন নিতে চাইলে অ্যালোভেরা ব্যবহার করা যেতে পারে। এতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিড ত্বক ও লোমের জন্য অত্যন্ত উপকারী। তাজা অ্যালোভেরা জেল ভ্রুর উপর হালকা করে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ভ্রুর ত্বক আর্দ্র থাকে এবং লোম ভেঙে যাওয়ার প্রবণতাও কমে যায়।

মেকআপের সাহায্যে ঘন ভ্রুর লুক

যাঁদের ভ্রু খুব বেশি ঘন নয়, তাঁরাও সঠিক মেকআপের মাধ্যমে ভ্রুকে ঘন দেখাতে পারেন। সূক্ষ্ম রেখা আঁকার উপযোগী ভ্রু পেন্সিল ব্যবহার করলে পাতলা ভ্রুতেও স্বাভাবিক ঘনত্বের অনুভূতি তৈরি করা যায়। তবে পেন্সিলের রং যেন ভ্রুর স্বাভাবিক রংয়ের কাছাকাছি হয়, সে দিকে খেয়াল রাখা জরুরি। আঁকার সময় খুব বেশি গাঢ় বা ঘন রেখা না টেনে হালকা স্ট্রোক ব্যবহার করলে ভ্রু আরও স্বাভাবিক দেখায়।

ভ্রু জেল ব্যবহার করলে আরও সুন্দর দেখায়

ভ্রু পেন্সিলের পর ভ্রু জেল ব্যবহার করলে ভ্রু আরও পূর্ণ ও ঘন দেখায়। অনেক জেলে ছোট ছোট আঁশযুক্ত উপাদান থাকে, যা ভ্রুর লোমে লেগে লোমকে মোটা ও উঁচু দেখাতে সাহায্য করে। দ্রুত সাজের জন্য অনেকেই শুধু ভ্রু জেল ব্যবহার করেও সুন্দর লুক পেতে পারেন।

কিছু অভ্যাস এড়িয়ে চলা জরুরি

ভ্রুর যত্ন নিতে গিয়ে কিছু ভুল অভ্যাস ভ্রুর ক্ষতি করতে পারে।অনেক সময় কিছু ভ্রু জেলে শুষ্কতা বাড়ানোর উপাদান থাকে, যা লোমকে দুর্বল করে দেয়। এছাড়া মুখে ক্রিম লাগানোর সময় যদি ভ্রুর উপর অতিরিক্ত ক্রিম জমে থাকে, তাহলে লোমের গোড়া বন্ধ হয়ে যেতে পারে। তাই ভ্রুর অংশটি পরিষ্কার ও হালকা রাখাই ভালো।

অতিরিক্ত ভ্রু তোলা থেকে বিরত থাকুন

ভ্রু ঘন করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিছুদিন ভ্রুকে স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া। নিয়মিত সুতা, ওয়াক্স বা অতিরিক্ত প্লাকিং করলে লোমের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ধৈর্য ধরে ভ্রুকে নিজের মতো বাড়তে দিলে ধীরে ধীরে ভ্রু স্বাভাবিকভাবেই ঘন হয়ে উঠতে পারে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা