ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুল পড়া নিয়ে চিন্তায় অনেকেই খাবারের তালিকা থেকে একের পর এক পছন্দের পদ বাদ দিতে শুরু করেন। কিন্তু মিষ্টির স্বাদ উপভোগ করার পাশাপাশি যদি পুষ্টিকর কিছু উপাদানও খাবারে রাখা যায়, তা হলে মন্দ কী।সবচেয়ে মজার বিষয়, এই ব্রাউনি বানাতে ওভেনের প্রয়োজন নেই।

সাধারণ ব্রাউনিতে চিনি ও ক্যালোরির পরিমাণ বেশি থাকতে পারে। তবে এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে কুমড়োর বীজ, কালো তিল, আখরোট, ওটস, ডার্ক চকোলেট এবং চকোলেট প্রোটিন পাউডার। কুমড়োর বীজ, তিল ও আখরোটে জিঙ্ক, আয়রন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই-এর মতো পুষ্টি উপাদান রয়েছে। অন্য দিকে, চুলের প্রধান উপাদান কেরাটিন, যা এক ধরনের প্রোটিন। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকা গুরুত্বপূর্ণ। তবে এই ব্রাউনি খেলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে, এমন দাবি করা যায় না। চুলের সুস্বাস্থ্যের জন্য সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং সামগ্রিক জীবনযাপনও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাদাম, বীজ ও চকোলেট থাকায় পরিমাণ বুঝে খাওয়াই ভালো।

যা যা লাগবে

কুমড়োর বীজ – পরিমাণমতো

কালো তিল – পরিমাণমতো

আখরোট – পরিমাণমতো

ওটস – পরিমাণমতো

চকোলেট প্রোটিন পাউডার

গলানো ডার্ক চকোলেট

পিনাট বাটার

কীভাবে বানাবেন

প্রথমে কড়াইতে তেল না দিয়ে কুমড়োর বীজ, কালো তিল ও আখরোেট হালকা আঁচে নেড়ে নিন। একই কড়াইতে ওটসও সামান্য শেঁকে নিন। সব উপকরণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে কুমড়োর বীজ, তিল ও আখরোট মিক্সিতে দিয়ে মোটামুটি মিহি করে গুঁড়ো করুন। এর সঙ্গে শেঁকা ওটস ও চকোলেট প্রোটিন পাউডার মিশিয়ে নিন। এবার গলানো ডার্ক চকোলেট দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে ঘন মণ্ড তৈরি করুন। একটি চ্যাপ্টা পাত্রে বাটার পেপার বিছিয়ে মণ্ডটি সমান করে চেপে বসিয়ে দিন।  উপর থেকে পিনাট বাটার ছড়িয়ে কাঠি দিয়ে নকশা করে দিন। পাত্রটি ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।শক্ত হয়ে গেলে বের করে ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করুন।

ওভেন ছাড়াই তৈরি এই ব্রাউনি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর উপাদানে ভরপুর, তাই মিষ্টির স্বাদে একটু নতুনত্ব আনতে চাইলে একবার বানিয়ে দেখতেই পারেন।

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা