শীতকালে গরম নাকি ঠান্ডা জলে স্নান করবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শীত পড়তে শুরু করেছে ধীরে ধীরে।ভোরের আকাশে ভরা কুয়াশা। আর শিশির জমছে গাছের পাতায়।আর এমন শীতল আমেজ উপভোগ করতে অনেকেই গা ভাসিয়ে দিয়েছেন। অনেকের আবার শীতকালটা খুব পছন্দ। তবে শীতকালে কে বেশি চাঙ্গা তা স্নান করতে গেলেই বোঝা যায়। অনেকেই ঠান্ডা জলে ডুব দেন। তো আবার অনেকেরই গরম জল চাই। জানেন কী ঠান্ডা জল নাকি গরম জল কোনটা বেশি ভাল ? জেনে নিন এই নিয়ে কি বলছেন চিকিৎসকেরা।

চিকিৎসকেরা বলছেন, তাপমাত্রা আরও কমে গেলে গরম জলে স্নান করাই যায়। তাতে শরীরের কোনও ক্ষতি হয় না। তাই যাঁরা ভাবেন গরম জলে স্নান করলে শরীর গরম হয়ে যেতে পারে, তাঁরা নিজের ভুল শুধরে নিন।বরং আপনারাও এই সময় ঈষদুষ্ণ জলে স্নান শুরু করে দিতে পারেন। তাতেই সুস্থ থাকবে শরীর। তবে তাই বলে খুব বেশি গরম জল বা ঠান্ডা জলে স্নান করা উচিত নয়। শরীর সহ্য করতে পারবে এমন তাপমাত্রায় স্নান করা উচিত।

রোজ রোজ স্নান করা ভাল না খারাপ :  অনেকে আছেন যারা শীতকালে রোজ রোজ স্নান করেন না। ফলে ত্বকের উপর ভিড় জমায় অসংখ্য জীবাণু। সেই সব জীবাণু শরীর খারাপ করে দিতে পারে। তাই ঠান্ডা পড়লেও স্নান করতে হবে। প্রতিদিন উষ্ণ জলে স্নান করুন। তাতেই একাধিক সমস্যাকে বশে রাখতে পারবেন।

উপকারিতা : ১)প্রচন্ড শীতে গরম জলে স্নান করলে ঠান্ডা লাগার আশঙ্কা কমে যায়। তাই যাঁদের মাঝে মধ্যেই সর্দি, কাশি হয়, তাঁরা শীতে অবশ্যই গরম জলে স্নান করুন।

২) শীতে শ্বাসকষ্টে যারা ভোগেন, তারা নিয়মিত গরম জলে স্নান করতে পারেন। এর পাশাপাশি ধুলো-বালি এড়িয়ে চলুন। তাতে শরীর সুস্থ থাকবে।

আরও পড়ুন : শীতের শুরুতে জ্বর-সর্দি, এই টিপস ফলো করলে ছুঁতে পারবে না রোগ ব্যাধি

৩) শীতকালে বাতের ব্যথা-বেদনা বাড়ে। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা অবশ্যই নিয়মিত গরম জলে স্নান করুন। তা হলে আরাম পাবেন।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল