করবা চৌথের ব্রত পালন করেও সুস্থ থাকার সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায় বেশ কয়েক বছর ধরে স্থান করে নিয়েছে, করবা চৌথ(Karwa chouth rituals)। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পরদিন থেকে শুরু হওয়া কৃষ্ণপক্ষের চতুর্থ দিনে অনুষ্ঠিত হয় এই করবা চৌথ। অনুষ্ঠানটি মূলত বিহার এবং মহারাষ্ট্র পালিত হলেও বেশ কয়েক বছর ধরে বাঙালিরাও এই উৎসবকে আপন করে নিয়েছে। এই বছর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে করবা চৌথ উৎসব। এই উৎসবের মূল রীতি হল স্বামীর মঙ্গল কামনায় বিবাহিতা মহিলারা সকাল থেকে উপবাস করে সন্ধ্যাবেলায় চাঁদ দেখে উপবাস ভঙ্গ করেন। কেউ কেউ নতুন দিনের শুরু থেকেই উপবাস রাখেন, আবার কেউ সূর্যোদয়ের পর ব্রাহ্মমুহূর্ত থেকে উপবাস রাখেন। সারাদিন পর সন্ধ্যাবেলায় চাঁদের পুজো করে উপবাস ভঙ্গ করেন। সূর্যোদয়ের আগে সারগি খেয়ে এই উপবাসের সূচনা হয়। কিন্তু সারাদিন উপবাসের পর মহিলাদের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি এবং তার থেকে মাথাব্যথা, শারীরিক দুর্বলতার মত সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসকদের মতে করবা চৌথের উপবাস রাখার আগে থেকেই বেশ কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

প্রথমতঃ সারগির সময় কি ধরনের খাবার খাওয়া হচ্ছে সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রেই সারগির সময় তেল মশলা যুক্ত খাবার খেলে, বা অতিরিক্ত মিষ্টি খাবার খেলে, সারাদিন শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। এবং জল না খাওয়ায় গ্যাস, অ্যাসিডিটির মত সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে সারগির সময় দুধ, দই, পনীর বা চেন্না সমন্বিত খাবার যাতে বেশি মাত্রায় প্রোটিন থাকে, সেই সকল খাবার খাওয়া যেতে পারে। এছাড়া সারগিতে শুকনো ফল, ফলের রস এবং শুকনো ফল দিয়ে তৈরি যেকোনো খাবার, নারকেলের জল প্রভৃতি খাওয়া উচিত। ফল খেলে শুধু শরীর হাইড্রেটেড থাকবে না, শরীরে এনার্জিও থাকবে, পাশাপাশি দীর্ঘক্ষণ খিদের অনুভূতিও থাকবে না ।

দ্বিতীয়তঃ উপবাস ভাঙার সময় কি ধরনের খাবার খাওয়া হচ্ছে সেই বিষয়েও নজর দিতে হবে। বেশিরভাগ মহিলারাই উপবাস ভাঙার সময়ও তেল মশলা যুক্ত খাবার খেয়ে থাকেন। সারাদিন উপবাস করে খালি পেটে থাকার পর তেল মসলাযুক্ত খাবার খেলে হজম শক্তির উপরে চাপ পরে। সেক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পায়। তাই উপবাস ভাঙার সময়ও হালকা সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। উপবাস ভাঙার সময় লেবুর জল, লস্যি, মৌসাম্বির রস প্রভৃতি খাওয়া যেতে পারে। এছাড়াও সহজপাচ্য কোনো খাবার খেয়ে উপবাস ভাঙ্গলে শরীর সুস্থ থাকবে।

তৃতীয়তঃ যে সকল মহিলারা আগে থেকেই অ্যাসিডিটি ডায়াবেটিস হাইপারটেনশনের মত অসুখে ভুগছেন এবং যে সকল মহিলারা গর্ভবতী তাদের উপবাস রাখার আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়াটাও অত্যন্ত জরুরী।

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের