আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারবার বাড়ির চাবি হারিয়ে ফেলছেন? তাহলে আপনার জীবনে বিপদ আসছে…

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সুরক্ষার জন্যে বাড়ির চাবি খুব গুরুত্বপূর্ণ। কোথাও গেলে বাড়িতে তালাবন্ধ করতে হয়। তখনই তালা চাবি দরকার। তাই চাবি একটি ছোট জিনিস হলেও দৈনন্দিন জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চাবি কোথায় রাখছেন, সবসময় তা মাথায় থাকেনা।চাবি বেশি ভোলে মানুষজন। তা খুঁজতে কালঘাম বেরিয়ে যায়। বিশেষে করে, টেবিল, ব্যাগের মধ্যে বাড়ির কোণায় কোণায় চাবির খুঁজতে দেখা যায় বেশি। আপনার সঙ্গেও নিশ্চয়ই এমনটা ঘটেছে অনেকবার? তবে এটিকে নিছক অসাবধানতা বলে উড়িয়ে দেওয়াটা ঠিক না। মনে করা হয়, এটি শুধুমাত্র আপনার অভ্যাস নয়, এর মধ্যে আপনার বাড়ির পজিটিভিটি লুকিয়ে আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বারবার চাবি হারানোকে মানুষের জীবনে চলমান বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার লক্ষণ হিসেবে দেখা হয়। চাবি নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের প্রতীক, তাই বারবার চাবি হারানো অশুভ। এটিকে কেউ কেউ নেতিবাচক শক্তি বা গ্রহের ভারসাম্যহীনতার সঙ্গেও যুক্ত করে। তাই জেনে নিন, বাস্তুশাস্ত্র অনুসারে চাবি রাখার সঠিক দিক ঠিক কোনটি?

বাস্তুশাস্ত্র অনুসারে, চাবি রাখার জন্য একটি নির্দিষ্ট ও সঠিক স্থান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবি উত্তর বা পূর্ব দিকে রাখা শুভ। বাড়ির প্রধান দরজার কাছের দেওয়ালে একটি চাবি রাখার হোল্ডার লাগিয়ে সেখানেও রাখা ভাল। চাবি সবসময় এমন জায়গায় রাখুন যা সহজে দেখা যায় এবং খুঁজে পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন চাবি যেন মাটির খুব কাছে বা কোনও নোংরা জায়গায় না থাকে।

এই ভুলগুলো করবেন না..

রান্নাঘর, গ্যাস স্টোভ বা বাথরুমের কাছে চাবি রাখবেন না। বিছানার নিচে বা বালিশের নিচে চাবি রাখা অশুভ। চাবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। বাড়িতে পুরনো, ভাঙা বা অকেজো চাবি রাখবেন না।

Published by:

Share Link:

More Releted News:

এই চারজনের বাড়িতে ভুলেও খাবার গ্রহণ করবেন না, তাহলেই সর্বনাশ….

ঘনঘন হাত-পা ঝিনঝিন করছে? শরীরে কোন ভিটামিন কম, জানুন কি খাবেন….

গরমে অফিস লুক নিয়ে দুশ্চিন্তা? স্মার্ট ও প্রফেশনাল লুক পেতে মানুন এই সহজ টিপসগুলি

একসময় ছিল শ্মশানভূমি, এখন ভিড়ে ঠাসা পর্যটনকেন্দ্র! গুজরাটের এই বিচে কী এমন রহস্য লুকিয়ে?

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ