পোশাকের সঙ্গে মানানসই জুতো কিনতে ঢুঁ মারুন কলকাতার এই বাজারগুলিতে

পোশাকের সঙ্গে চাই মানানসই জুতো। কলকাতার নানা বাজারে সুলভ মূল্যে নতুন ডিজাইনের জুতো কিনতে কোথায় ঢুঁ মারবেন দেখে নিন-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানানসই সাজপোশাকের সঙ্গে চাই মানানসই জুতো। কিন্তু সবসময় পকেট সাথ দেয় না যে আপনি ব্র্যান্ডেড জুতো কিনতে পারবেন। তাহলে এখন উপায়? উপায় একটাই। কলকাতার অলিতে গলিতে থাকা নানা বাজারে সুলভ মূল্যে পাবেন পছন্দসই নতুন ডিজাইনের জুতো। কোথায় কোথায় তার জন্য ঢুঁ মারবেন দেখে নিন-

হাতিবাগান বাজারঃ উত্তর কলকাতার প্রাণকেন্দ্র এবং সস্তার কেনাকাটার এক অবন্যতম আখড়া হল হাতিবাগান মারকেট। কী না পাওয়া যায় এখানে? হাতিবাগান মোড়ে এলেই আপনার চোখে পড়বে সারি সারি দোকান। যেখানে দৈনন্দিন ব্যবহারেরই হোক বা কোনও অনুষ্ঠানে পড়ার জন্য জুতো। সবরকম আপনি পেয়ে যাবেন এক জায়গাতেই। সব থেকে মজার বিষয় যা তা হল দরদাম করে নিজের পছন্দমত দামে পছন্দের জিনিস নিয়ে বাড়ি ফিরতে পারবেন আপনি। শখপূরণও হবে কম খরচায়।

সর্দার স্ট্রীটঃ নিউমার্কেটে সিম পার্ক মলের কাছে ঠিক উল্টোদিকের গলিতে ঢুকলেই এক অন্য দুনিয়া। সারি সারি দোকানে দোকানিরা নানা জুতোর পসরা সাজিয়ে নিয়ে বসে আছে। কিন্তু আমরা প্রতিদিন যে জুতো ব্যবহার করি তার থেকে বেশ আলাদা কোলাপুরি জুতোর সম্ভার নিয়ে বসে থাকেন এই গলিতে দোকানিরা। যা সত্যিই অন্যরকম। সস্তায় নানা কারুকার্যের কোলাপুরি জুতো যদি আপনি কিনতে চান তাহলে নিউমার্কেট সংলগ্ন সর্দার স্ট্রিট হবে আপনার সঠিক গন্তব্য।

মেট্রোপ্লাজাঃ হো চি মিন সরণী সংলগ্ন মেট্রোপ্লাজা মার্কেট কলেজ পড়ুয়াদের আদর্শ গন্তব্য। এই বাজারে যে ধরণের চটি বা জুতো বিক্রি হয় তা অত্যন্ত পকেট ফ্রেন্ডলি। ১০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে সমস্ত রকমের জুতোর সম্ভার পাবেন আপনি এখানে।

বিকে মার্কেটঃ থিয়েটার রোডের এই বাজার বেশ জনপ্রিয়। তবে সকলে যে এই বাজার সম্পর্কে অবগত এমনটা নয়। তবে যাঁরা একবার গিয়েছেন তাঁরা বারবার যাবেন সেখানে বাজার করতে। বেদেশি পণ্যের কেতাদুরস্ত কালেকশন এখানে দেখার মত। দাম একটু বেশি হলেও নাগালের বাইরে নয়। তাই এই কেনাকাটাতে বিকে মার্কেট হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য।

নিউমার্কেটঃ বাঙালির সর্বকালের সেরা শপিং ডেস্টিনেশন। জুতো কেনার কথা যদি হয় তাহলে কয়েক কদম এগিয়ে থাকবে সেক্ষেত্রে নিউমার্কেট। সস্তায় নানা জিনিসের সম্ভার সত্যিই দেখার মত। কলকাতার মানুষ একা নন বিভিন্ন জায়গা থীক বহু মানুষ এখানে আসেন কেনাকাটা করতে। ম্যাচিং পোশাকের সঙ্গে ম্যাচিং জুতো কিনতে তাই প্রাচীন এই কলকাতার বাজার হোক সেরা গন্তব্য। 

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮