এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। মহাদেবের জন্য এই মাসটি উৎসর্গীকৃত। শ্রাবণ মাসে নিয়ম মেনে শিবের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে সোমবারগুলো অনেকেই উপোস করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মাসে উপোস করে নিয়ম মেনে পুজো দিলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। ভক্তদের ইচ্ছে পূরণ করেন।

পৌরাণিক বিশ্বাস অনুসারে বলা হয়ে থাকে, সমুদ্র মন্থন করার সময় যে বিষ উঠে এসেছিল, সেটি পান করেছিলেন শিব। তারপরেই শরীর গরম হয়ে গিয়েছিল। তাঁকে ঠান্ডা করতে দেবতারা সকলে মিলে শিবকে জল নিবেদন করেছিলেন। শ্রাবণ মাসেই ঘটেছিল সেই ঘটনা। চলতি বছর ৩০ জুলাই থেকে শুরু করে ২৮ অগস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার থাকবে। নিয়ম মেনে এই দিনগুলোতে শিবকে জল নিবেদন করলে জীবনে সাফল্য আসবে।

চলতি বছরের শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়বে ৩ অগস্ট। দ্বিতীয় সোমবার ১০ অগস্ট। তৃতীয় সোমবার ১৭ অগস্ট। চতুর্থ সোমবার ২৪ অগস্ট। শিব লিঙ্গে জল নিবেদন করার আগে স্নান করে নিতে হবে। তারপরে পুজোর সমস্ত সামগ্রী শিবলিঙ্গের কাছে রাখুন। প্রথমে হাত জোড় করে ভগবান শিবকে স্মরণ করে নিতে হবে। তারপরে মধু, দই, ঘি, আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এরপরেই ধীরে ধীরে শিবের মাথায় জল অর্পণ করতে হবে। জল দেওয়ার সময় ওম নমঃ শিবায় জপ করতে পারলে খুব ভাল। এরপরে গঙ্গার জলে কালো তিল মিশিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। তারপর সেই জল শিব লিঙ্গে অর্পণ করতে হবে। মহাদেবকে বেলপাতা, ফুল ও মধু দিয়ে পুজো করতে হবে। ময়দা দিয়ে প্রদীপ তৈরি করে সেটা দিয়ে আরতি করলে পুজো সম্পন্ন হবে। শ্রাবণ মাসের প্রতিটি দিনে অত্যন্ত শুভ। কিন্তু সোমবারের আলাদা মাহাত্ম্য রয়েছে। 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড