মাছ খেতে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু সাবধান!

যেকোনও মাছ থাকতেই হবে বাঙালির দুপুরের পাতে এটাই যেন যুগ যুগ ধরে বয়ে আসছে। মাছ যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালীর খাদ্য তালিকার সিংহভাগ জুড়ে থাকে মাছ। বড় হোক না ছোট, যেকোনও মাছ থাকতেই হবে বাঙালির দুপুরের পাতে এটাই যেন যুগ যুগ ধরে বয়ে আসছে। মাছ যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু। এতে রয়েছে প্রোটিন, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড-সহ একাধিক পুষ্টিকর উপাদান। কিন্তু জানেন কী, এত পুষ্টিকর উপাদান থাকা সত্ত্বেও বেশি মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কী কী অপকার হতে পারে বেশি মাছ খেলে, চলুন জেনে নেওয়া যাক। 

পারদের উচ্চ মাত্রা: অনেক ধরনের মাছে উচ্চ মাত্রার পারদ থাকার কারণে বমি বমি ভাব,  পেটে ব্যথার মতো, একাধিক সমস্যা হতে পারে। এছাড়াও, বেশি মাছ খেলে পারদ অন্ত্রের ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

অত্যাধিক লবণ: মাছে সোডিয়াম বেশি থাকার কারণে অন্ত্র ভারসাম্যহীন হতে পারে। সোডিয়াম বেশি থাকলে পেট ফুলে যায়, এবং কোষ্ঠকাঠিন্যের মতো হজমের সমস্যা তৈরি হতে পারে।

ফাইবারের অভাব: মাছে উল্লেখযোগ্য পরিমাণে ফাইবার না থাকার কারণে অন্ত্রে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে। 

অস্বাস্থ্যকর চর্বি: কিছু ধরণের মাছে অস্বাস্থ্যকর চর্বি থাকার কারণে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট বৃদ্ধি পায়। যার কারণে ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) এর মতো হজমের সমস্যা হতে পারে। 

অত্যাধিক অ্যান্টিবায়োটিক: চাষ করা মাছে প্রায়শই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। যার ফলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ এবং হজমের সমস্যা হতে পারে।

অ্যালার্জি: বিভিন্ন মাছে অ্যালার্জি, পেটে খিঁচুনি, ডায়রিয়া এবং বমি হওয়ার মতো হজমের লক্ষণ হতে পারে। এরকম সমস্যা থাকলে মাছ খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর দিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের