উইকেন্ডে দার্জিলিং নয়! কলকাতা থেকে কয়েক ঘণ্টায় পৌঁছন এই অচেনা পাহাড়ি গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার কোলাহল, যানজট আর ব্যস্ত জীবনের মাঝেই কি হাঁপিয়ে উঠছেন? উইকেন্ডে যদি চান পাহাড়ের ছায়া,নদীর কলকল শব্দ আর নিখাদ প্রকৃতির সান্নিধ্য তাহলে খুব দূরে যাওয়ার দরকার নেই। কয়েক পা বাড়ালেই শহরের কাছেই লুকিয়ে আছে এক অপূর্ব গ্রাম, যার নাম লুলুং। পাহাড়,জঙ্গল,ঝরনা আর আদিবাসী সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই গ্রাম যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত পোস্টকার্ড।

শহরের একঘেয়ে রুটিন আর কংক্রিটের ভিড় থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে চাইলে লুলুং হতে পারে নিখুঁত গন্তব্য। পাহাড় ও নদীতে ঘেরা এই ছোট্ট গ্রামটি এখনও অতিরিক্ত পর্যটকের ভিড়ে ক্লান্ত নয়। এখানে প্রকৃতি নিজের ছন্দে বয়ে চলে। কোথাও ঘন জঙ্গল,কোথাও পাহাড়ি পথ আবার কোথাও শান্ত ঝর্ণার স্রোত।

কীভাবে যাবেন?
কলকাতা থেকে লুলুং যাওয়া বেশ সহজ। হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে মেদিনীপুর কিংবা খড়্গপুর পর্যন্ত ট্রেনে পৌঁছাতে পারেন। সেখান থেকে বাস বা ভাড়ার গাড়িতে আরও ২-৩ ঘণ্টার মধ্যেই লুলুং। যারা গাড়িতে যেতে পছন্দ করেন, তাঁদের জন্য কলকাতা-খড়্গপুর-মেদিনীপুর রুটে রাস্তা ভালোই,যদিও শেষ অংশে পাহাড়ি পথ থাকায় ধীরে চলাই বুদ্ধিমানের।

কোথায় থাকবেন?
লুলুংয়ে ঝাঁ চকচকে হোটেল না থাকলেও থাকার অভিজ্ঞতাই এখানে আলাদা। বন দফতরের গেস্ট হাউস, স্থানীয় হোমস্টে কিংবা ছোট রিসর্টে থাকতে পারেন। কাঠের ঘর,পাহাড়মুখী বারান্দা আর রাতের নিস্তব্ধতা সব মিলিয়ে থাকা নিয়ে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। তবে আগে থেকে বুকিং করে নেওয়াই ভালো।

কী দেখবেন ও কী করবেন?
লুলুংয়ের আসল সৌন্দর্য্য তার প্রাকৃতিক পরিবেশ। সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, সামনে সবুজে ঢাকা পাহাড়। কাছাকাছি কংসাবতী নদীর শাখা ও ছোট ঝরনাগুলি বর্ষায় আরও মনোরম হয়ে ওঠে। জঙ্গল পথে হাঁটা,হালকা ট্রেকিং কিংবা চুপচাপ বসে প্রকৃতির রূপ বদলানো দেখা সবই এখানে উপভোগ করা যায়। আশেপাশের আদিবাসী গ্রামে গেলে তাঁদের জীবনযাপন,নাচ-গান ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। 

খাওয়া দাওয়া
খাবারে এখানে খুব বেশি বৈচিত্র্য না থাকলেও স্বাদে কোনো আপস নেই। ভাত,ডাল,শাক-সবজি,দেশি মুরগি বা নদীর মাছ সবই টাটকা ও ঘরোয়া। হোমস্টেতে থাকলে আদিবাসী রান্নার স্বাদ নেওয়াটাও দারুণ অভিজ্ঞতা।

কবে যাবেন?
অক্টবর থেকে ফেব্রুয়ারি লুলুং ভ্রমণের সবচেয়ে ভালো সময়। বর্ষাকালে প্রকৃতি আরও সবুজ ও প্রাণবন্ত হয়। তবে পাহাড়ি রাস্তা ও ঝরনার কারণে একটু সতর্ক থাকা জরুরি।

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন