পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালে রাখি পূর্ণিমা ঘিরে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। কারণ, এ বছর রাখি বন্ধনের দিনই ঘটবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। ফলে অনেকের মনেই প্রশ্ন চন্দ্রগ্রহণের কারণে কি রাখি উৎসবের শুভ সময়ে প্রভাব পড়বে? সূতক কাল মানতে হবে? নাকি স্বাভাবিক নিয়মেই পালন করা যাবে রাখি? টানা ৫ ঘণ্টার চন্দ্রগ্রহণের ছায়া কি তবে ফিকে করে দেবে ভাই-বোনের এই বিশেষ উৎসব? ভাইয়ের হাতে রাখি বাঁধা যাবে তো, নাকি সূতক কালের নিয়মে ভেস্তে যাবে সব পরিকল্পনা? জেনে নিন কী বলছেন জ্যোতিষবিদরা-

আগামী ২৮ অগস্ট (শুক্রবার) ভারতীয় সময় অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না*। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কোনও গ্রহণ যদি কোনও দেশে দৃশ্যমান না হয়, তাহলে সেখানে সূতককাল কার্যকর হয় না। তাই ভারতে রাখি পূর্ণিমার আচার-অনুষ্ঠানে এই গ্রহণের কোনও বাধা থাকবে না। ধর্মীয় শাস্ত্রে গ্রহণের সময় সাধারণত মন্দিরের দরজা বন্ধ রাখা, পূজাপাঠ বন্ধ রাখা বা খাদ্যগ্রহণে বিধিনিষেধের কথা বলা হয়। কিন্তু এই নিয়ম কেবল সেই ক্ষেত্রেই প্রযোজ্য, যখন গ্রহণ সংশ্লিষ্ট অঞ্চল থেকে দেখা যায়। যেহেতু এবারের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই সূতকও কার্যকর হবে না এবং মন্দির, পূজা ও অন্যান্য ধর্মীয় আচার স্বাভাবিকভাবেই চলবে।

পঞ্জিকা অনুসারে, রাখি বাঁধার জন্য ২৮ অগস্ট সকালই সবচেয়ে শুভ সময়। ভদ্রা শেষ হওয়ার পর ভাইয়ের হাতে রাখি বাঁধা, তিলক পরানো এবং মঙ্গল কামনা করার বিধান রয়েছে। তাই গ্রহণের ভয় না পেয়ে নির্ধারিত শুভ মুহূর্তেই রাখি উৎসব পালন করা যাবে। গ্রহণের কিছু প্রতীকী প্রভাব বিভিন্ন রাশির উপর আলোচনা করা হলেও, রাখি বন্ধনের মতো শুভ উৎসব পালনে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ