মঙ্গলে মহাবীর জয়ন্তী! জেনে নিন কেন এবং কীভাবে এই উৎসব পালিত হয়?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে মহাবীর জয়ন্তী (Mahabir jayanti) পালিত হয়। জৈনধর্মের একটি প্রধান উৎসব এই মহাবীর জয়ন্তী। ভগবান মহাবীরের জন্মবার্ষিকী স্মরণে দিনটিকে পালন করা হয়ে থাকে। সত্য, অহিংসা এবং আত্ম-উপলব্ধির পথ দেখিয়েছিলেন ভগবান মহাবীর। তাঁকে জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর হিসেবে মনে করা হয়ে থাকে।

চলতি বছরে মঙ্গলবার পালন করা হবে মহাবীর জয়ন্তী। সোমবার সকাল ৭:১০ মিনিটে শুরু হয়েছে মূল সময়। ৩১ মার্চ সকাল ৬.৫৭ মিনিটে শেষ হবে। উদয় তিথি অনুসারে মঙ্গলবার পালন করা হবে মহাবীর জয়ন্তী। ভগবান মহাবীরকে সেই ২৪ জন তীর্থঙ্করের অন্যতম হিসেবে গণ্য করা হয়। যারা কঠোর তপস্যার পর জ্ঞান লাভ করেছিলেন। ১২ বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন তিনি। কৃচ্ছ্রসাধন, কীর্তন ও নিরবতার মাধ্যমে নিজেদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছিলেন।

জৈন বিশ্বাস অনুসারে আজও তাঁর শিক্ষা সমাজকে অনুপ্রাণিত করে এবং শান্তি ও সম্প্রীতি প্রচার করে। মহাবীর জয়ন্তীতে জৈন মন্দির গুলোতে বিশাল রথযাত্রার আয়োজন করা হয়েছিল। এখানে ভগবান মহাবীরের মূর্তি রাখা হয়। জৈনমন্দিরে সোনা ও রুপোর পাত্রে অভিষেক করানো হয় ভগবান মহাবীরকে। তারপর তাঁর শিক্ষা ও উপদেশকে স্মরণ করা হয়। এই দিনে দরিদ্রদের দান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অসহায় লোকদের খাদ্য বস্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী দান করলে খুব ভালো বলে মনে করা হয়। সোমবার দুপুরেই মহাবীর জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

 

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫