বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্প বয়সেই বার্ধক্যের লক্ষণ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। ক্রমবর্ধমান দূষণ এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে মানুষের ত্বক উজ্জ্বলতা হারাচ্ছে, কুঁচকে যাচ্ছে এবং ঝুলে পড়ছে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে অনেকেই দামী কোলাজেন পণ্য কিনছে। যদি বলিরেখা, ঝুলে যাওয়া ত্বক এবং ত্বকের উজ্জ্বলতা হারানো নিয়ে চিন্তায় থাকেন তাহলে রয়েছে একটি সমাধান। প্রতিবার দামী কোলাজেন পণ্য কেনার কোনও প্রয়োজন নেই। রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদান ব্যবহার করে বাড়িতেই  স্বল্প খরচে  অ্যান্টি-এজিং কোলাজেন জেল তৈরি করতে পারেন। এই জেলের নিয়মিত ব্যবহার আপনার ত্বককে আর্দ্র, নরম এবং বলিরেখামুক্ত রাখতে সাহায্য করতে পারে। জেনে  নিন এটি কীভাবে তৈরি করতে হয় । 

অ্যান্টি-এজিং কোলাজেন জেল তৈরি করতে কী কী প্রয়োজন?

২ টেবিল চামচ ভেজানো চাল

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল

২ টেবিল চামচ গোলাপ জল

২ টেবিল চামচ তিসির জেল

২টি ভিটামিন ই ক্যাপসুল

বাড়িতে জেল তৈরির পদ্ধতি

একটি অ্যান্টি-এজিং কোলাজেন জেল তৈরি করতে, প্রথমে ভেজানো চাল এবং অ্যালোভেরা জেল একটি মিক্সারে নিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার তাতে ফ্লেক্সসিড জেল এবং গোলাপ জল যোগ করুন। সবশেষে, দুটি ভিটামিন ই ক্যাপসুলের তেল যোগ করুন এবং সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। সব কিছু মিশিয়ে নিলেই কোলাজেন জেল তৈরি। এবার এই জেলটি একটি পরিষ্কার কাঁচের পাত্রে ভরে  ফ্রিজে সংরক্ষণ করুন।

মুখে কীভাবে লাগাবেন?

এই কোলাজেন জেলটি রাতে মুখে লাগালে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। মুখ ভালভাবে পরিষ্কার করার পর, অল্প পরিমাণে জেল নিন। তারপর, ২-৩ মিনিটের জন্য মুখ এবং ঘাড়ে ম্যাসাজ করুন। তারপর সারারাত রেখে দিন এবং সকালে  ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।   

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে