দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষার দিনে চটজলদি বানিয়ে ফেলুন দই কাতলা

নিজস্ব প্রতিনিধি: সারাদিন নানা টেনশন। আর টেলিভিশন জুড়ে হাজার খবরের ঘনঘটা। এরই মাঝে এই সপ্তাহের শেষে ডার্বি নিয়ে উত্তেজনা সকলের মধ্যে। স্বভাবতই, অনেকেই হয়তো প্ল্যানিং করে উঠতে পারেননি, এই উইক-এণ্ড-ডে কি খাবেন? এমনিতে বর্ষা মানেই বাঙালির মন ইলিশের জন্য আনচান করে। কিন্তু যা দাম, তাতে দুধের স্বাদ ঘোলে মেটানোই ভালো। চটজলদি কম সময়ে বানিয়ে ফেলুন মুখরোচক দই কাতলা।

কি কি লাগে এই দই কাতলা বানাতে?

সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন মনপসন্দ দই কাতলা। আমি এখন ৬পিস মাছের টুকরো নিয়ে দই কাতলা বানানোর রেসিপি আপনাদের শেয়ার করছি। আপনারা পরিমাণ বুঝে আন্দাজ করে এই রেসিপি তৈরি করবেন।

১. কাতলা মাছের টুকরো

২. কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ

৩. আদা বাটা-২ টেবিল চামচ

৪. পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

৫.কাঁচালঙ্কা বাটা- ২ টেবিল চামচ( স্বাদমতো)

৬.হলুদ- হাফ চা চামচ

৭. লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

৮. টক দই- ১০গ্রাম

৯. গরম মশলা- হাফ চা চামচ

১০. নুন, চিনি- স্বাদমতো

১১. সরষের তেল/সাদা তেল

কিভাবে বানাবেন এই দই কাতলা?

প্রথমে একটি পাত্রে মাছের টুকরো নিয়ে তাতে কর্ণফ্লাওয়ার আর সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ওভেনে কড়াই গরম হয়ে এলে তাতে তেল দিয়ে মাছের টুকরোগুলি একে একে ড্রিপ ফ্রাই করতে হবে। তারপর সেই তেলে পেঁয়াজবাটা, আদা বাটা, কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর হলুদগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে আরও একবার সেটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে ফেটানো দই দিতে হবে। যদি প্রয়োজন হয় সামান্য জল দিতে পারেন। গ্রেভির মধ্যে মাছের টুকরোগুলি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটা পাত্র চাপা দিয়ে দিতে হবে।

এই উইক-এণ্ডে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাজবাব দইকাতলা।

 

 

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ