খুলে গেল ট্রেকিংয়ের নয়া রুট, মন খুলে ঘুরে আসুন দার্জিলিং থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি : মন ভরা প্রকৃতির আরেক নাম দার্জিলিং। সুন্দর পাহাড়ি জনপদে পরিপূর্ণ। অনেকে আছেন যারা দার্জিলিংয়ের অন্যরকম স্বাদ নিতে চান তাঁরা তো বটেই, সঙ্গে ট্রেকিংপ্রেমী মানুষদের জন্য রইল সুখবর। বিশেষ করে যারা দার্জিলিংয়ে গিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করেন। আবার অনেকে আছেন যারা ছোট রুটে অল্প ট্রেকিং করতে চান। তাঁদের জন্য জিটিএ নিয়ে এল বিশেষ উদ্যোগ।

ট্রেকিং রুটের পরিমাপ ?  প্রায় ১০ কিমি দীর্ঘ এই ট্রেকিং রুট। তবে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে চলতে হবে। যাওয়ার পথে একাধিক দ্রষ্টব্য জায়গা পড়বে। সেগুলিও দেখে আসতে পারেন। এককথায় মন ভরে যাবার মত জায়গা।

ট্রেকিং এর পথ :  জানা গেছে ম্যাল সংলগ্ন চৌরাস্তা থেকে এই ট্রেকিং শুরু হবে। এই ট্রেকিংটি হবে সিদরাপংয়ে গিয়ে। এটা হল এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। সেটা দেখার সুযোগও হবে এই যাত্রায়। সম্প্রতি এই ট্রেকিং রুটকে ঘিরে পর্যটকদের মধ্যে উৎসাহের আর শেষ নেই।

আপনি যদি পাহাড়ে বেড়াতে যেতে চান তবে এই ট্রেকিং রুটের সঙ্গী হতে পারেন আপনিও। এই ছোট ট্রেকিং রুটে যেতেই পারেন। বেশ ভালো লাগবে। কুয়াশায় মোড়া সেই পথ। ট্রেকিং রুটের চারিদিকে চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য তা একেবারে মন ভালো করে দেবে। জঙ্গলের মধ্যে দিয়েও রাস্তা আছে। সিদরাপংয়ে ট্রেকিং শেষ হওয়ার পথে সেখান থেকে গাড়িতে করে পর্যটকদের হোটেলে ফেরানো ব্যবস্থা করা হবে।

দর্শনীয় স্থান :  ম্যালের চৌরাস্তা থেকে শুরু হয়ে ক্যাপিটাল হলের উপরের রাস্তা দিয়ে এগোতে হবে। পথে পড়বে তিব্বতীয় মিউজিয়াম।এরপর সার্কিট হাউজের রাস্তা ধরে তেনজিং নোরগের বাড়ি পড়বে। সেখান থেকে আভা আর্ট গ্যালারির পাশ দিয়ে, বর্ধমানের মহারাজার বাড়ি দেখে নেওয়া যাবে। এবার নীচের দিকে নামতে হবে। এরপর শিবখোলা ইকো ক্যাম্প। সেখানে চা খেয়ে আবার হাঁটতে থাকুন। এরপর আর্য চা বাগান হয়ে সিদরাপং জলবিদ্যুৎ কেন্দ্র। অসাধারণ এই দৃশ্যটি আপনিও উপভোগ করতে পারেন।

খরচ :  তবে মাথাপিছু ২০০০ টাকা করে নেওয়া হবে। সবথেকে কম তিনজনকে নিয়ে ট্রেকিং করা হবে। শুধু তাই নয় সর্বোচ্চ ১০জন থাকতে পারেন। সঙ্গে থাকবে ট্যুরিজম বিভাগের একজন গাইডও। তিনি আপনাকে গাইড করে নিয়ে যাবেন।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির