২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

জুনেই রয়েছে বছরের সবচেয়ে বড় একাদশী, নির্জলা একাদশী। তবে কবে পড়ছে এই একাদশী, তা নিয়েই রয়েছে বিস্তর জল্পনা-কল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি জুনেই রয়েছে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী। তবে কবে পড়ছে এই একাদশী, তা নিয়েই রয়েছে বিস্তর জল্পনা। কেউ কেউ বলছেন, ২৫ জুন, আবার কেউ বলছেন ২৬ জুন। সনাতন ধর্মে প্রতিটি একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। তবে নির্জলাকে সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। এই উপবাস জ্যৈষ্ঠ শুক্লপক্ষে পালন করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে জল পান না করে উপবাস করলে বছরের সমস্ত একাদশীর পুণ্য লাভ করা যায়।

শাস্ত্র অনুসারে, পাণ্ডবদের মধ্যে ভীম উপবাস করতে পারতেন না। মহর্ষি ব্যাসের অনুরোধে তিনি নির্জলা একাদশী পালন করেছিলেন। কিন্তু খাদ্য ও জল ছাড়া তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই কারণে একে ভীমসেনী একাদশীও বলা হয়। তবে কবে পালন হবে নির্জলা একাদশী? জেনে নিন তারিখ এবং শুভ সময়।

হিন্দু পঞ্জিকা অনুসারে, আগামী ২৪ জুন সন্ধ্যা ৬:১২ মিনিট নাগাদ একাদশী তিথি শুরু হচ্ছে এবং ২৫ জুন রাত ৮:০৯ মিনিট পর্যন্ত চলবে। উদয়তিথি অনুসারে, ২৫ জুন নির্জলা একাদশী উপবাস পালন করতে হবে। ২৬ জুন নির্জলা একাদশীর পারণ ভোর ৫:২৫ থেকে সকাল ৮:১৩ পর্যন্ত থাকবে।

নির্জলা একাদশী কেন বিশেষ?

নির্জলা একাদশী সবচেয়ে কঠোর একাদশী, কারণ নামেই লুকিয়ে রয়েছে। এতে ২৪ ঘণ্টা বিনা জলপানে উপবাস থাকার নিয়ম। শাস্ত্র অনুসারে, যাঁরা যথাযথ আচার-অনুষ্ঠান মেনে এই উপবাস পালন করেন, তাঁরা জীবনের চারটি লক্ষ্য—ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষপ্রাপ্ত হন। তাছাড়া এই উপবাস পালন করলে পাপ মোচন হয়, স্বাস্থ্য ভাল থাকে, জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং মনোবাসনা পূর্ণ হয়।

কীভাবে পালন করবেন নির্জলা একাদশীর উপবাস?

সকালে স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করুন। হলুদ রঙের পোশাক পরুন। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন। হলুদ ফুল, পঞ্চামৃত এবং তুলসী পাতা অর্পণ করুন। বিষ্ণু মন্ত্র জপ করুন। এদিনে তৃষ্ণার্তকে জল দেওয়া, গাছপালা ও বৃক্ষে জল দেওয়া, পশু ও পাখিদের জল দেওয়া, খাদ্য, বস্ত্র, জুতো ও ছাতা দান করা খুবই উপকারী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান