চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানো মানে শুধু একজন ব্যক্তিকে জানা নয়! তাঁর জীবনকেও সম্পূর্ণভাবে গ্রহণ করা। এই বয়সে অনেক ব্যক্তির সঙ্গে জড়িয়ে থাকে আগের সম্পর্কের স্মৃতি, সন্তান, পরিবারের দায়িত্ব বা জীবনের সঙ্গে কিছু মানুষ। নতুন সম্পর্কে দুজনকেই জানতে হয় এবং মেনে নিতে হয় দুজনের অতীত, অভ্যাস ও বাস্তবতা। সম্পর্কের পথ সহজ হয় তখনই, যখন দুজনই একে অন্যের অতীতকে সম্মান করতে পারেন।

চল্লিশে এসে বেশির ভাগ মানুষই বুঝে যান, সম্পর্কে তাঁরা কী চান আর কী চান না। তাই কারও আচরণ, যোগাযোগের ধরন বা মানসিকতা নিজের সঙ্গে না মিললে বুঝতে খুব বেশি সময় লাগে না। এটি অবশ্যই ইতিবাচক। এতে অপ্রয়োজনীয় সম্পর্কে সময় নষ্ট হয় না। অনেকের ধারণা, চল্লিশের পর ডেটিংয়ের সুযোগ কমে যায়। বাস্তবে বিষয়টি সব সময় তেমন নয়। আদতে বয়সের সঙ্গে বদলে যায় মানুষের অগ্রাধিকার। আগে হয়তো কারও অস্পষ্ট আচরণ, অনিয়মিত যোগাযোগ বা ‘সময় দিলে সব ঠিক হয়ে যাবে’ এমন আশা নিয়ে সম্পর্ক চালিয়ে যাওয়া যেত। কিন্তু অভিজ্ঞতা মানুষকে শেখায়, সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়। নতুন কারও সঙ্গে পরিচয় হলে অজান্তেই তাঁর সঙ্গে অতীতের মানুষের তুলনা চলে আসে কারণ, বয়সের সঙ্গে মানুষের অভিজ্ঞতাও বাড়ে। সেই অভিজ্ঞতাই শেখায়, সম্পর্কে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

অনেক দিন একা থাকার পর কারও সঙ্গে সম্পর্ক তৈরি হলে নিজের সব অনুভূতি একবারেই প্রকাশ করে ফেলতে ইচ্ছা হতে পারে। কিন্তু তাতে অনেক সময় উল্টো অস্বস্তির পরিবেশ তৈরি হয়। চল্লিশের পর সম্পর্কে শুধু ভালবাসা নয়, দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিজেদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা একজন ব্যক্তির পরিণত মানসিকতার পরিচয় দেয়। আপনার বা সম্ভাব্য সঙ্গীর কারও সন্তান থাকলে নতুন সম্পর্কের সমীকরণ স্বাভাবিকভাবেই কিছুটা আলাদা হয়ে যাবে। তখন শুধু দুজন ব্যক্তির অনুভূতিই নয়, সময়, দায়িত্ব ও পরিবারের বিষয়গুলোও গুরুত্ব পাবে। তবে এর অর্থ এই নয় যে নতুন সম্পর্ক গড়ে তোলা কঠিন। বরং প্রয়োজন আরও বেশি পরিণত মানসিকতা।

 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই