হোলির আগে বাড়িতেই তৈরি করুন ভেষজ আবার, জেনে নিন সহজ পদ্ধতি

ত্বক ও চুলে নানা সমস্যার সঞ্চার হয়। তাই ভেষজ আবির বাড়িতেই বানিয়ে নিন। এটি একদিকে যেমন পরিবেশবান্ধব সৃষ্টি করবে, তেমনি সুগন্ধিও পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই হোলি বা দোলযাত্রা। প্রতি বছর এই দিনটি কেন্দ্র করে পালিত হয় রঙের উৎসব। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এদিন আনন্দে মেতে ওঠে। তবে বর্তমানে হোলিতে বাজার জাত রঙ পাওয়া গেলেও আবির হল দোলের আসল ইমোশন। তবে বাজারে আবিরের সঙ্গে নানারকম রাসায়নিক অতিরঞ্জক মেশানো থাকে বলে, ত্বক ও চুলে নানা সমস্যার সঞ্চার হয়। তাই ভেষজ আবির বাড়িতেই বানিয়ে নিন। এটি একদিকে যেমন পরিবেশবান্ধব সৃষ্টি করবে, তেমনি সুগন্ধিও পাবেন।

হলুদ আবির

হলুদ গুঁড়ো ও ময়দা ১:২ অনুপাতে মিশিয়ে হলুদ রঙ্গা আবির বাড়িতেই তৈরি করতে পারেন। এছাড়া কাঁচা হলুদ শুকিয়েও তৈরি করা যায় এই আবির। হলুদ গাঁদা ফুল মিশিয়েও সহজে বানানো যায় এই আবির।

লাল আবির

লাল আবিরও বাড়িতে বানাতে পারেন। এক্ষেত্রে জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে লাল আবির বানাতে পারেন। এছাড়াও লাল চন্দনের গুঁড়ো সঙ্গে মিশিয়েও আলাদা করে লাল আবির বানাতে পারেন। এটি যেমন ত্বকের ক্ষেত্রে ভালো তেমনি চন্দনেরও সুবাস থাকে।

গোলাপি আবির

বিট ছোট ছোট করে কেটে তা শুকিয়ে বানিয়ে নিন গোলাপি আবির।

কমলা আবির

গাঁদা ফুল এবং পলাশ ফুল শুকিয়ে টেলিকম পাউডারের সঙ্গে মেশালেই তৈরি হয়ে যাবে কমলা আবির।

নীল রঙা আবির

বাড়িতে নীল রঙের আবির তৈরি করতে হলে ব্যবহার করতে পারেন অপরাজিতা ফুলের গুঁড়ো।

সবুজ আবির

সবুজ রঙের আবির তৈরি করতে হেনা পাউডার ব্যবহার করতে পারেন। এটি শরীর ও ত্বক ভালো থাকবে। এছাড়াও নিম পাতা শুকিয়ে সবুজ আবির তৈরি করতে পারেন, এটিও ত্বকের পক্ষে খুব ভালো।

দোল ও হোলির তারিখ

এই বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ, বাংলায় ২২ ফাল্গুন। হোলি পালন করা হবে ৮ মার্চ।

দোল পূর্ণিমার সময়কাল

৬ মার্চ অপরাহ্ন ৪/১৮/৪৭ মিনিট থেকে ৭ মার্চ ৬/০/৪০ মিনিট পর্যন্ত

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম