জেনে নিন করোয়া চৌথের সঙ্গে জড়িয়ে থাকা পৌরানিক কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায় বেশ কয়েক বছর ধরে স্থান করে নিয়েছে, করোয়া চৌথ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় এই করোয়া চৌথ (Karwa Chouth) । অনুষ্ঠানটি মূলত বিহার, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং রাজস্থানে পালিত হলেও বেশ কয়েক বছর ধরে বাঙালিরাও এই উৎসবকে আপন করে নিয়েছে। হিন্দু ধর্মে করোয়া চৌথের বিশেষ তাৎপর্য হল, এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে নির্জলা উপবাস পালন করেন। কথিত আছে নিয়ম মেনে এই উপবাস পালন করলে দাম্পত্য জীবনে সুখ আসে। কেউ কেউ নতুন দিনের শুরু থেকেই উপবাস পালন করেন, আবার কেউ সূর্যোদয়ের পর ব্রাহ্মমুহূর্ত থেকে উপবাস পালন করেন। সারাদিন পর সন্ধ্যাবেলায় চাঁদের পুজো করে স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন। সূর্যোদয়ের আগে সারগি খেয়ে এই উপবাসের সূচনা হয়।

করোয়া চৌথের ঐতিহাসিক গুরুত্বঃ পুরাণ অনুসারে বীরবতী নামে এক রানী ছিলেন। তাঁর সাত দাদা ছিলো। অল্প বয়সেই বীরবতীর বিয়ে হয়ে যায়। এরপর তিনি তাঁর প্রথম করোয়া চৌথের ব্রত পালন করতে বাপের বাড়িতে আসেন। সারাদিন বীরবতী ব্রত ও উপবাস সংক্রান্ত নিয়মগুলি কঠোরভাবে পালন করেন। দিনের শেষে চাঁদ ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন বীরবতী। চাঁদ দেখে তবেই তিনি উপবাস ভঙ্গ করবেন। কিন্তু বোনকে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত দেখে বীরবতির ভাইয়েরা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। বোনের উপবাস ভাঙার জন্য বাড়ির সামনে অশ্বত্থ গাছে একটি গোলাকার আয়না রেখে আসেন। আয়নার উপর আলো পড়ে এমনভাবে প্রতিফলিত হয় যে দূর থেকে সেটি চাঁদের মতোই দেখতে লাগে। এরপর বীরবতীর দাদারা তাঁকে এসে বলেন চাঁদ উঠেছে। বীরবতী সরল বিশ্বাসে চাঁদরূপী আয়না দর্শন করে উপবাস ভঙ্গ করেন। ঠিক সেই সময়েই বাড়ির এক ভৃত্য এসে খবর দেয় বীরবতীর স্বামী মারা গিয়েছেন।

বীরবতি কোনও দোষ না করেই স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । সেই সময়ে দেবী পার্বতী বীরবতীর সম্মুখে উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনা তাঁকে বলেন, এবং পুনরায় পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে করোয়া চৌথের নিয়ম চলার আদেশ দেন। বীরবতী দেবীর নির্দেশ মেনে পুনরায় করোয়া চৌথের ব্রত পালন করেন। বীরবতীর ভক্তি দেখে যম দেবতা তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হন। এরপর থেকেই হিন্দু বিবাহিতা নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনা করে করোয়া চৌথের ব্রত পালন করে থাকেন। চাঁদের পুজো করার পাশপাশি এইদিন শিব-পার্বতীরও পুজো দেওয়ার রীতি প্রচলিত রয়েছে।

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের