চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন রোজ আমলকি খাওয়া দরকার জানেন?

নিজস্ব প্রতিনিধিঃ এক টুকরো কাঁচা আমলকি আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে থাকা নানা পুষ্টিগুণ আমাদের শরীরে নানা রোগ থেকে রক্ষা করে। আমলকির বহুমুখী গুণ সম্পর্কে কমবেশি আমরা জানি। আয়ুর্বেদে একে উপকারী ফল হিসাবে গণ্য করা হয়। নানা রকমভাবে আমলকি খেলে তা থেকে অনেক উপকার পাওয়া যায়। 

আমলকিতে থাকা ভিটামিন সি শরীরে নানা রোগ প্রতিরোধে সহায়ক। যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এছাড়াও শরীরে নানা ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখে। এতে থাকা নানা উপাদান এতটাই উপকারী যে তা ক্যানসারের কোষের বিরুদ্ধে লড়তেও সক্ষম। 

যাঁরা ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তাঁদের জন্য আমলকি বিশেষভাবে উপকারী। ভিটামিন সি সমৃদ্ধ আমলকি শ্বাসতন্ত্রের জন্য বিশেষ ভাবে উপকারী। পাশাপাশি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে আমলকির জুরি মেলা ভার। 

শরীরকে সুস্থ রাখার পাশাপাশি আমলকি চুলের স্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম। শরীরকে নানা রোগ থেকে দূরে রাখার পাশাপাশি তা চুলকে মজবুত ও সুস্থ রাখে। 

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ